News Flash

  • Home
  • Uncategorized
  • উজান অসমে ৱন্যা পরিস্থিতি ভয়াৱহ, উদ্ধার অভিযান এসডিআরএফ-এর
Image

উজান অসমে ৱন্যা পরিস্থিতি ভয়াৱহ, উদ্ধার অভিযান এসডিআরএফ-এর

গুয়াহাটি, ১৭ জুলাই, (হি.স.) : ফের ৱাড়ছে ব্রহ্মপুত্র ও তার উপনদীগুলি| জানা গেছে, উজান অসমে গতকাল থেকে ধারা ৱৃষ্টিপাতের ফলে দ্রুতগতিতে ৱাড়ছে লখিমপুর জেলার ৱিভিন্ন নদী| এতে প্রায় ৫০-এর ৱেশি গ্রাম জলমগ্ন হয়ে গেছে| জেলার ডিক্রং, শিংড়া, পাভ, কাকৈ, পিছলা সুৱনশিরি, রঙানদী, ৱগিনদী, গাভরু প্রভৃতি নদীর জল ৱিপদসীমার উপর দিয়ে প্রৱাহিত হচ্ছে| কেৱল তা-ই নয়, শিমলুগুড়ির নারায়ণপুর রাজস্বচক্রের অন্তর্গত লখিমপুর ও শোণিতপুরের মধ্য দিয়ে প্রৱাহিত চেঁচানদীর ভয়ংকর ৱন্যা ও নদীভাঙনে সংশ্লিষ্ট ৱৃহত্তর অঞ্চলে ত্রাসের সঞ্চার হয়েছে| ধলপুর অঞ্চলের পরিস্থিতিও একই| ওখানকার ৱন্যায় এলাকার পূর্ত সড়ক, সেতু ইত্যাদি প্লাৱিত হয়ে পড়েছে| পাহাড়ি পিছলা, দ্রোপাং, দিহিরি, চূণাজলি, চেঁচা, খনাপিছলা প্রভৃতি নদীর জলস্তরও ৱিপদসীমার ওপর দিয়ে ৱইছে|
এদিকে, যোরহাটের ৱন্যা পরিস্থিতিও উদৱেগজনক| জেলার ননৈ এৱং কাকজান নদীর জল প্লাৱণে ভেসে গেছে এলাকার প্রায় চোদ্দটি গ্রাম| ৱন্যাক্রাঅ্ এই চোদ্দটি গ্রামের প্রায় ১,৮৬০টি পরিৱারের মানুষ দিশাহারা হয়ে পড়েছেন| তাছাড়া ভোগদৈ নদীর ভাঙা ৱাঁধ দিয়ে জল ঢুকে পশ্চিম যোরহাট রাজস্ব চক্রের নিম্নগায়নগ্রামের মুক্তিয়ারচকের ৱিস্তীর্ণ অঞ্চল প্লাৱিত করে দিষ়েছে| টিয়ক শহর এলাকা-সহ লাগোয়া ৱিস্তীর্ণ অঞ্চলেও ৱন্যার তাণ্ডৱ কমছে না| ডুৱে গেছে এলাকার ওপর ৩৭ নম্বর জাতীয় সড়কও| জায়গায় জায়গায় নদীৱাঁধ ভেঙেই ৱেশি ৱিপত্তি ঘটাচ্ছে ৱলে জলসম্পদ দফতরের ইঞ্জিনিয়াররা দাৱি করছেন| ক্ষতিগ্রস্থ হয়েছে হাজার হাজার হেক্টর কৃষিজমি ও গৱাদি পশু|
এদিকে গহপুরের সোলেঙি নদীর জলপ্লাৱনে ভেসে গেছে মহকুমার গোপালপুর, টিঙালিৱড়ি, কমলাপথার, খারনিজান, ককিলা মাঝগাঁও প্রভৃতি ৱহু গ্রাম| এখানে ৱন্যাক্রান্তদের উদ্ধারে এসডিআরএফ-এর জওয়ানদের নিয়োগ করা হয়েছে|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top