News Flash

  • Home
  • Uncategorized
  • ভূস্বর্গের পরিস্থিতি নিয়ে চিন্তায় কেন্দ্র, জরুরী বৈঠক করলেন প্রধানমন্ত্রী
Image

ভূস্বর্গের পরিস্থিতি নিয়ে চিন্তায় কেন্দ্র, জরুরী বৈঠক করলেন প্রধানমন্ত্রী

narendra modiনয়াদিল্লি, ১২ জুলাই (হি.স.): কাশ্মীরের পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| চার দিনের আফ্রিকা সফর সেরে, মঙ্গলবার সকালেই দেশে ফিরেছেন তিনি| দেশে ফিরেই কাশ্মীর নিয়ে উচ্চ পর‌্যায়ের বৈঠকে করলেন প্রধানমন্ত্রী| যে কারণে আসন্ন মার্কিন সফর পিছিয়ে দিতে হল স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে| সফর কাটছাঁট করে দেশে ফিরলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল|
মঙ্গলবার সকালে ভূস্বর্গের পরিস্থিতি খতিয়ে দেখতে গুরুত্বপূর্ণ মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী| জরুরী বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী অরুণ জেটলি, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বিদেশ সচিব এস জয়শঙ্কর ও অন্যান্য আধিকারিকরা| গত কয়েকদিনের পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী বিস্তারিত জানানো হয়|
হিজৱুল মুজাহিদিন জঙ্গি ৱুরহান ওয়ানির মৃতু্যতে মঙ্গলবারও থমথমে কাশ্মীর উপত্যকা| বিক্ষিপ্ত হিংসায় এখনও পর‌্যন্ত ৩২ জনের মৃতু্য হয়েছে| আহতের সংখ্যা ৫০০-রও বেশি| ফের প্রতিবাদের ঝড়ের আশঙ্কায় উপত্যকার বেশ কিছু জায়গায় কারফিউ বহাল রাখা হয়েছে| পুলওয়ামার ডেপুটি কমিশনার জানিয়েছেন, মঙ্গলবার যদি শান্তিপূর্ণভাবে কাটে, তবে ৱুধবার থেকে সমস্ত রেশন দোকান খুলে দেওয়া হবে|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top