News Flash

  • Home
  • Uncategorized
  • দেনা মিটাতে বিদ্যুৎ নিগম ঋণ নিচ্ছে রাজ্য সরকারকে জামিনদার করে
Image

দেনা মিটাতে বিদ্যুৎ নিগম ঋণ নিচ্ছে রাজ্য সরকারকে জামিনদার করে

power lineনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই৷৷ ওটিপিসি এবং নেপকোর দেনা মেটাতে ২৫০ কোটি টাকা ঋণ নিতে চলেছে বিদ্যুৎ নিগম৷ ৯৯ শতাংশ সুদের হারে এই ঋণ নিচ্ছে নিগম৷ তিনটি ধাপে ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়া হবে৷ সোমবার মহাকরণে বিদ্যুৎ মন্ত্রী মানিক দে জানিয়েছেন, ওটিপিসি এবং নেপকোকে এককালীন বকেয়া টাকা পরিশোধ করা হবে৷ এরজন্য নিগম ২৫০ কোটি টাকা ঋণ নিচ্ছে৷ ব্যাঙ্ক থেকে নেওয়া নিগমের এই বিরাট অঙ্কের ঋণের জামিনদার রাজ্য সরকার৷
তাতে, প্রশ্ণ উঠেছে নিগম ব্যাঙ্কের এই ঋণ কি করে পরিশোধ করবে৷ এবিষয়ে নিগমকে বিদ্যুৎ মন্ত্রীর দাওয়াই, বকেয়া বিল সঠিক সময়ে আদায় করতে হবে৷ বিদ্যুতের ডিস্ট্রিবিউশন এবং ট্রান্সমিশন ক্ষতি কমাতে হবে৷ সঠিক সময়ে বিদ্যুতের বিল গ্রাহকদের কাছে পৌঁছাতে হবে৷ সর্বোপরি দীর্ঘদিন ধরে যে সমস্ত গ্রাহকরা বিদ্যুতের বকেয়া বিল পরিশোধ করছেন না তাদের বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে তাদের বিরুদ্ধে সার্টিফায়েড মামলা নথিভুক্ত করতে হবে৷ বিদ্যুৎ মন্ত্রী মনে করেন, আপাতত নিগম এই সমস্ত বিষয় সঠিকভাবে রূপায়ণ করতে পারলে ব্যাঙ্ক থেকে ঋণ সহজেই পরিশোধ করা সম্ভব হবে৷ এদিন, বিদ্যুৎমন্ত্রী আরো জানিয়েছেন, বিশ্ব ব্যাঙ্কের অর্থানুকূল্যে রাজ্যে বিদ্যুৎ ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়ন এবং চুরি আটকানোর একটি প্রকল্প শুরু হচ্ছে৷ ১৩০০ কোটি টাকার এই প্রকল্পটি পিজিসিআইএল আগামী মাসদুয়েকের মধ্যে শুরু করবে এবং আগামী ২০১৯-২০ অর্থ বর্ষের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷
বিদ্যুৎমন্ত্রীর বক্তব্য এই প্রকল্পটি ঠিকঠাকভাবে রূপায়িত হলে রাজ্যে বিদ্যুৎক্ষেত্রে আমূল পরিবর্তন পরিলক্ষিত হবে৷ একদিকে যেমন নিগমের ক্ষতির হার কমবে, অন্যদিকে গ্রাহকদেরও অনেক সুযোগসুবিধা হবে৷ এদিকে, ব্যাঙ্ক থেকে নিগমের ঋণ নেওয়ার প্রসঙ্গে বিদ্যুৎমন্ত্রী বলেন, ওটিপিসিকে প্রায় জরিমানা বাবদ ১৩২ কোটি টাকা এবং নেপকোকে জরিমানা বাবদ ১৬৮ কোটি টাকা দেনা৷ এদিন তিনি জানান, দেশের সবকটি বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা দেনায় জর্জরিত৷ এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে, যে বিদ্যুৎ উৎপাদক সংস্থাগুলি অনেকেই উৎপাদন বন্ধ করে দিচ্ছে৷ অনেকে আবার উৎপাদন আগের তুলনায় কমিয়ে দিয়েছে৷ উদয় স্কিমে রাজ্য সরকার নেপকো এবং ওটিপিসিকে দেনা মেটানোর জন্য অর্থ দাবি করেছিল৷ কিন্তু বাজারে রাজ্য সরকারের কোন দেনা নেই, সে জন্য উদয় স্কিম থেকে কোন সাহায্য মিলেনি৷ এবার হয়ত ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ায় উদয় স্কিম থেকে সাহায্য পাওয়া যেতে পারে বলে বিদ্যুৎমন্ত্রী আশা প্রকাশ করেছেন৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top