News Flash

  • Home
  • Uncategorized
  • তেলিয়ামুড়া মার্চেন্ট এসোসিয়েশন নির্বাচনে আঠার বছর পর ক্ষমতাচ্যুত বামপন্থীরা
Image

তেলিয়ামুড়া মার্চেন্ট এসোসিয়েশন নির্বাচনে আঠার বছর পর ক্ষমতাচ্যুত বামপন্থীরা

Features of Indian Electionনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১১ জুলাই ৷৷ তেলিয়ামুড়া বাজার ব্যবসায়ী সমিতির ২০১৬ সালের নির্বাচনে প্যানেল জয়ী৷ এই সমিতির নির্বাচনকে ঘিরে গত কিছুদিন যাবৎ নির্বাচনী উত্তাপ বিরাজ করছিল৷ নির্বাচন ও ভোট গননা শেষ হতেই উত্তাপ ও প্রশমিত হল৷ তবে নির্বাচনকে ঘিরে এবং ভোট গননাকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য তেলিয়ামুড়া থানার ওসি সিদ্ধার্থ শংকর কর ঘাঁটি করে বসেছিলেন পুলিশ বাহিনী নিয়ে৷ এদিকে প্যানেলের জয়ী প্রার্থী নরেন্দ্র গোপ জানান৷
তবে নরেন্দ্র গোপ আমাদের প্রতিনিধিকে বলেন, সর্র্বগ্রে বাজারের ব্যবসায়ীদের উন্নয়নের স্বার্থে কাজ করা হবে সকলের মতামত নিয়ে৷ তিনি এও জানান যারা প্রশাসনের ক্ষমতায় রয়েছে তাদের থেকেও সাহায্য নেওয়া হবে উন্নয়নের ক্ষেত্রে৷ মূলত তেলিয়ামুড়া বাজারকে সুন্দর করে গড়ে তোলার জন্য সবার সহযোগীতা প্রয়োজন৷ তবে ভোট গননার পরই জয়ী প্রার্থীরা একদফা গোটা তেলিয়ামুড়া বাজারটি মিছিল করে পরিক্রমা৷ মূলত বাজার ব্যবসায়ী সমিতির এবারের নির্বাচনটি ছিল চোখে পড়ার মতো৷
এদিকে রবিবার সকাল থেকেই ব্যবসায়ী মহল উৎসবের মেজাজে ভোট প্রদান করে৷ ভোট গ্রহন চলে বিকাল পাঁচটা পর্যন্ত৷ ভোট প্রকৃয়া শেষ হতেই এদিন সন্ধ্যা সাতটা থেকে শুরু হয় ভোট গননা৷ ভোট গনানা কে কেন্দ্র করে যে কোন বিশ্বাশল রুখতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় বিশাল উদ্যোগ৷ ভোট গননা চলে ভোর পাঁচটা পর্যন্ত৷ চারটেবিলে মোট ৮ রাউন্ডে গননা শেষ হয়৷ মোট ভোটার ছিল ১৬৭০ জন৷ ভোট পরেছে মোট ১৫৷ এর মধ্যে তিনটি প্যানেলের মধ্যে ক প্যানেল অর্থাৎ নিরপেক্ষ ব্যাবসায়ী ঐক্য ১১টি আসনের মধ্যে ৯টিতে বিজয়ী বলে ঘোষনা দেন রিটানিং অফিসার৷ আর বিগত দিনের ব্যাবসায়ী সমিতি তথা প্রগতিশীল ব্যাবসায়ী সমিতি মাত্র দুটি আসনে জয়ী হতে সক্ষম হয়৷
তবে এবারকার বাজার ব্যাবসায়ী সমিতির পরিবর্তনে আগামী দিনে ব্যাবসায়ী মহলে রাজনৈতিক মেরুকরণ অন্য দিকে ক্ষোভ নেবে তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে ঐ মহল থেকে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top