News Flash

  • Home
  • Uncategorized
  • রাস্তার বেহাল অবস্থা, এসডিও চৌমুহনী ঘুরে দেখলেন নগরোন্নয়মন্ত্রী
Image

রাস্তার বেহাল অবস্থা, এসডিও চৌমুহনী ঘুরে দেখলেন নগরোন্নয়মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই৷৷ বর্ধিত আগরতলা পুর নিগম এলাকার চানমারি থেকে এসডিও চৌমুহনী পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে আছে৷ এলাকার জনগণের দাবির পরিপ্রেক্ষিতে রবিবার নগরোন্নয়ন মন্ত্রী, পুর নিগমের মেয়র সহ অন্যান্যরা এলাকা পরিদর্শন করেন৷
নগরোন্নয়ন মন্ত্রী মানিক দে এবং আগরতলা পুর নিগমের মেয়র ড প্রফুল্লজিৎ সিনহা সহ অন্যান্য আধিকারিকরা রবিবার সকালে জিবি সংলগ্ণ চানমারি এলাকা সফর করেছেন৷ চানমারি থেকে এসডিও চৌমুহনী পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে আছে৷ এই রাস্তা দিয়ে যাতায়াত করা খুবই কষ্টকর৷ এলাকার জনগণ নগরোন্নয়ন মন্ত্রী এবং মেয়রের কাছে রাস্তাটি সংস্কারের জন্য দাবি জানিয়েছিলেন৷ এরই পরিপ্রেক্ষিতে নগরোন্নয়নমন্ত্রী মানিক দে, এবং পুর নিগমের মেয়র প্রফুল্লজিৎ সিনহা প্রশাসনের পদস্থ আধিকারিকদের সঙ্গে নিয়ে এলাকা সফরে যান৷ সফরকালে তারা রাস্তাটি ঘুরে দেখেন৷ তারা এলাকার লোকজনদের নিয়ে আলোচনা স ভায় মিলিত হন৷ রাস্তা প্রশস্থ ও সংস্কসার করার তাগিদে রাস্তা সংলগ্ণ এলাকার লোকজনদের প্রয়োজনীয় জায়গা গড়ার জন্য অনুরোধ জানান নগরোন্নয়নমন্ত্রী মানিক দে৷ তিনি বলেন, কারোর জোত জমি জোর করে নিয়ে রাস্তা তৈরি করার অধিকার কারোর নেই৷ সেক্ষেত্রে রাস্তা তৈরির জন্য এলাকার উন্নয়নের স্বার্থে স্বেচ্ছায় জায়গা দিতে হবে৷ জায়গা ছাড়লে রাস্তা সংস্কার ও প্রশস্থ করার কাজে হাত লাগানো হবে বলে আশ্বাস্ত করেন মন্ত্রী মানিক দে৷ স্থানীয় নেতা মাতববরদের এবিষয়ে উদ্যোগ নিতে বলেছেন নগরোন্নয়ন মন্ত্রী৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top