News Flash

  • Home
  • Uncategorized
  • অরুণাচলের রাজ্যপাল পদে শপথ তথাগত রায়ের
Image

অরুণাচলের রাজ্যপাল পদে শপথ তথাগত রায়ের

ইটানগর (অরুণাচল প্রদেশ), ১০ জুলাই, (হি.স.) : অরুণাচল প্রদেশের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিয়েছেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়। অরুণাচলের রাজ্যপাল জ্যোতিপ্রসাদ রাজখোয়া দীর্ঘ ছুটিতে। তাঁর শারীরিক অবস্থা ভালো নয়। তাই রাজ্যের সাংবিধানিক প্রধানের চেয়ারে অতিরিক্ত দায়িত্ব দিয়ে তথাগত রায়কে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। আজ রবিবার দুপুরে রাজভবনের দরবার হল-এ পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করিয়েছেন গুয়াহাটি উচ্চ আদালতের প্রধন বিচারপতি ন্যায়াধীশ অজিত সিং। ত্রিপুরার আগরতলা থেকে গুয়াহাটি হয়ে আজ সকালেই গুয়াহাটি-নাহরলগুন ইন্টারসিটি এক্সপ্রেসে তিনি এসে পৌঁছেন। রেলস্টেশনে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী কারিকো পুল-সহ সরকারি শীর্ষ আধিকারিকরা।-

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top