News Flash

  • Home
  • Uncategorized
  • পাহাড় লাইনে চলল পণ্যবাহী ইঞ্জিন, শীঘ্রই চালু হবে যাত্রীরেল
Image

পাহাড় লাইনে চলল পণ্যবাহী ইঞ্জিন, শীঘ্রই চালু হবে যাত্রীরেল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই৷৷ লামডিং-শিলচর রুটে অবশেষে পণ্যবাহী রেল চালাতে সক্ষম হয়েছে পূর্বোত্তর সীমান্ত

পাহাড় লাইনে পণ্যবাহী রেল চলে বৃহস্পতিবার৷ ছবি ঃ এন এফ রেলওয়ে
পাহাড় লাইনে পণ্যবাহী রেল চলে বৃহস্পতিবার৷ ছবি ঃ এন এফ রেলওয়ে

রেলওয়ে৷ মাইগ্রেনদিসা স্টেশন থেকে বৃহস্পতিবার দুপুর ১ টা ২৫ মিনিটে ১২৬০৪ নম্বরের একটি পণ্যবাহী রেল শিলচরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে৷ লামডিং-বদরপুর পাহাড় লাইনে নতুন করে যে ডাইভারশান করা হয়েছে সেই পথেই রেলটি চালানো হয়েছে৷ পাহাড় লাইনে রেল ট্রেকের বেহাল অবস্থার কারণে এই রুট দিয়ে পণ্যবাহী এবং যাত্রীবাহী রেল বন্ধ করে দিয়েছিল পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে৷
নতুন এই ডাইভারশানে জিও টেকনিক্যাল বিশেষজ্ঞদের সাথে আলোচনাক্রমেই ত্রিশ মিটার লম্বা রেল ট্রেকটি বসানো হয়েছে৷ ১৭ই জুন থেকে ডাইভারশানের কাজ শুরু হয়৷ ৬ জুলাই এর কাজ শেষ হয়৷ বুধবারই পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে সূত্রে জানা গিয়েছিল বৃহস্পতিবার পরীক্ষামূলক ভাবে পণ্যবাহী রেল চালানো হবে এই রুটে৷ তাতে সফলতা মিললে যাত্রাবাহী রেল চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেবে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে৷ এই ডাইভারশান ট্রেকটি নির্মাণে অত্যাধুনিক প্রযুক্তির জিও সিন্থেটিক সামগ্রী ব্যবহার করা হয়েছে৷ বৃহস্পতিবার এই নতুন ট্রেক দিয়ে পণ্যবাহী রেল চলাচল নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে৷
পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারীক জানিয়েছেন, আগামী কয়েকদিন এই রুটে পণ্যবাহী রেল চালানো হবে৷ এর সফলতার ভিত্তিতেই যাত্রীবাহী রেল চালানোর চিন্তাভাবনা করা হবে৷ অবশ্য পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে যথেষ্ট আশাবাদী খুব শীঘ্রই শিলচর থেকে যাত্রীরেল চালানো সম্ভব হবে৷ তাতে রাজ্যের জন্যও সুখবর অপেক্ষা করছে বলেই মনে করা হচ্ছে৷
ভারী বৃষ্টিপাতের কারণে, গত মে মাসের মাঝামাঝিতে রেলওয়ে ট্রেক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় পাহাড় লাইন৷ মাটি বসে যাওয়ায় ঐ ট্রেক দিয়ে রেল চালানো ঝুকিপূর্ণ হয়ে উঠে৷ ফলে, যাত্রীরেল এবং পণ্যবাহী রেল উভয়ই বন্ধ করে দেওয়া হয়৷ বেশ কয়েকবার পুরনো ট্রেক মেরামতির চেষ্টা করে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের প্রকৌশলীরা৷ কিন্তু, মাটি এতটাই খারাপ যে, সেখানে ট্রেক বসানো সত্বেও রেল চলাচলের উপযোগী হয়ে উঠছিল না৷ অবশেষে জিও টেকনিক্যাল বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে ডাইভারশানের উদ্যোগ নেয় পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে৷ বিদেশ থেকে আসা জিও টেকনিক্যাল বিশেষজ্ঞরা মাইগ্রেনদিসা স্টেশনের কাছাকাছি ট্রেক তিনশ মিটার সরানোর পরামর্শ দেন৷ সেই মোতাবেক পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে ট্রেক ডাইভারশানের উদ্যোগ নেয়৷ দিনরাত প্রায় পাঁচ শতাধিক শ্রমিক রেলওয়ে ট্রেক ডাইভারশানের কাজে নিয়োজিত করা হয়৷ অবশেষে বৃহস্পতিবার এই রুট দিয়ে পণ্যবাহী রেল চালিয়ে সফলতা মিলেছে বলে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে দাবি করেছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top