News Flash

  • Home
  • Uncategorized
  • নাবালিকাকে নার্সারিতে ও যুবতীকে সুকলে ডেকে নিয়ে ধর্ষণ
Image

নাবালিকাকে নার্সারিতে ও যুবতীকে সুকলে ডেকে নিয়ে ধর্ষণ

rape cartonনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই৷৷ বাইপাস রোডে কাঠিয়াবাবা আশ্রম সংলগ্ণ এলাকায় রবিবার এক নাবালিকা ধর্ষিতা হয়েছে৷ ঐ এলাকার হর্টিকালচার দপ্তরের নার্সারিতে নাবালিকাটিকে  এক যুবক ধর্ষণ করে বলে অভিযোগ৷ নাবালিকাটি হর্টি কালচার দপ্তরের নার্সারিতে গরু খঁুজতে গিয়েছিলেন৷ তখনই নাবালিকাটিকে ধর্ষণ করে ঐ যুবক৷ অভিযুক্ত যুবকের নাম শঙ্কু ঋষি দাস৷ নাবালিকাটি বাড়িতে ফিরে এসে বিষয়টি তার মা-বাবাকে জানায়৷ পরিবারের তরফে বিষয়টি আগরতলা পূর্ব মহিলা থানার পুলিশকে লিখিতভাবে জানানো হয়৷ মহিলা থানার পুলিশ ঘটনার খবর পাওয়ার পরপরই ছুটে যায়৷ অভিযুক্ত শঙ্কুঋষি দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তার বিরুদ্ধে  ধর্ষণ মামলা গৃহীত হয়েছে৷ এদিকে, নাবালিকাটিকে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র ক্ষোভ  ও উত্তেজনা বিরাজ করছে৷ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷ এদিকে, সন্ধ্যরাতে কৈলাসহরের ইরানী থানার অধীন অরবিন্দ সুকলে ২৮ বছর বয়সী এক যুবতীকে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়েছে৷ এই ঘটনার সাথে যুক্ত জামাল আলি নামে এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার সন্ধ্যারাতে ওই যুবতীকে অরবিন্দনগর সুকলে ডেকে নিয়ে যায় জামাল৷ তারপর তাকে ধর্ষণ করা হয়৷ এদিকে খবর লেখা পর্যন্ত পুলিশ জামলাকে গ্রেপ্তার করেনি৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top