News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের আর্থ সামাজিক সমীক্ষা রিপোর্ট নিয়ে প্রশ্ণ গ্রামোন্নয়নমন্ত্রীর
Image

দেশের আর্থ সামাজিক সমীক্ষা রিপোর্ট নিয়ে প্রশ্ণ গ্রামোন্নয়নমন্ত্রীর

Naresh Socio Economic Serveyনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই৷৷ দেশে আর্থ সামাজিক সমীক্ষার রিপোর্টটি কতটা গ্রহণযোগ্য এনিয়ে প্রশ্ণ উঠেছে৷ এবিষয়ে গ্রামোন্নয়নমন্ত্রী নরেশ জমাতিয়া এই রিপোর্টের গ্রহণযোগ্যতা নিয়ে আঙ্গুল না তুললেও তাতে ত্রুটি রয়েছে বলে জানিয়েছেন৷ সোমবার মহাকরণে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, আর্থ সামাজিক সমীক্ষার রিপোর্ট অনুযায়ী প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর বন্টনে সমস্যা হচ্ছে৷ এক উদাহরণ তুলে ধরে তিনি বলেন, দেখা গেছে কোন পঞ্চায়েতে ৭টি ওয়ার্ড থাকলে আর্থ সামাজিক সমীক্ষার রিপোর্টে একটি ওয়ার্ডের উল্লেখ রয়েছে৷ যেহেতু প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর বন্টনের ক্ষেত্রে ঐ রিপোর্ট অনুসরণ করে বন্টন করা হবে তাতে একই পঞ্চায়েতের ৭টি ওয়ার্ডের মধ্যে একটি ওয়ার্ডের সুবিধাভোগীরা এই সুযোগ পাবেন৷ ফলে, এই রিপোর্ট নিয়ে সমস্যা দেখা দিয়েছে৷
অবশ্য গোটা দেশেই এই সমস্যা হচ্ছে বলে গ্রামোন্নয়ন মন্ত্রী জানিয়েছেন৷ এজন্য আগামী ১৩ জুলাই কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রক দেশের রাজ্যগুলির গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিনিধিদের নিয়ে এক বৈঠকের ডাক দিয়েছে৷ ঐ বৈঠকে এই সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হবে৷ যেহেতু দেশের বিভিন্ন রাজ্য এই রিপোর্টটি নিয়ে আপত্তি জানিয়েছে, ফলে ঐ বৈঠকে এই সমস্যা সমাধানের পথ খোঁজা হবে বলে গ্রামোন্নয়নমন্ত্রী আশা প্রকাশ করেছেন৷ গ্রামোন্নয়ন দপ্তরের প্রধান সচিব জি এস জি আয়েঙ্গার রাজ্যের প্রতিনিধি হিসেবে ঐ বৈঠকে যোগ দেবেন৷ তবে, যতদিন পর্যন্ত এসমস্যা সমাধান হচ্ছে না ততদিন প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর বন্টন করা সম্ভব হবে না বলে গ্রামোন্নয়ন মন্ত্রী জানিয়েছেন৷
গ্রামোন্নয়ন মন্ত্রীর দেওয়া তথ্যে আর্থ সামাজিক সমীক্ষার রিপোর্টটিতে আরো কোন গলদ রয়েছে কিনা সে প্রশ্ণও উঠতে শুরু করেছে৷ কেন্দ্রীয় নির্দেশিকা মোতাবেক বিভিন্ন প্রকল্পে এখন থেকে বিপিএল হলেই সুবিধা পাবেন না সুবিধাভোগীরা৷ আর্থ সামাজিক সমীক্ষার রিপোর্ট অনুযায়ী যারা কেন্দ্রীয় প্রকল্পগুলির সুবিধাভোগী আওতায় আসবেন তারাই সেই সুযোগ পাবেন৷ তবে, এই সমীক্ষার রিপোর্টে আরো গলদ থাকলে পুনরায় সমীক্ষাটি করা হবে কিনা সেই প্রশ্ণও উঠেছে৷

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top