সাতক্ষীরা, ২ জুলাই (হি.স.): বাংলাদেশে ফের আক্রান্ত হিন্দু পুুরোহিত| ঝিনাইদহের পর এ বার সাতক্ষীরা| শনিবার ভোরে সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের ইসকন মন্দিরের পুরোহিত ভবসিন্ধু বরকে কুপিয়ে হত্যার চেষ্টা করে দুষ্কৃতীরা| তবে প্রাণে বেঁচে গিয়েছেন তিনি| আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করা হয়েছে|
স্থানীয় মানুষ জানিয়েছেন, রাতে মন্দিরেই ঘুমোতেন ভবসিন্ধুবাবু| শনিবার স্থানীয় সময় ভোর ৪ টে নাগাদ জনা ছয়েক দুষ্কৃতী মুখে কাপড় বেঁধে মন্দিরে ঢোকে| এর পরেই ঘুমিয়ে থাকা পুরোহিতকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে তারা| চিত্কার শুনে লোকজন ছুটে এলে হামলাকারীর পালিয়ে যায়| সাতক্ষীরা সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, আহত পুরোহিতের চিকিত্সা চলছে সাতক্ষীরা হাসপাতালে| ঘটনার তদন্ত শুরু হয়েছে| তবে কারা এর পিছনে আছে এখনও পরিষ্কার হয়নি| মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বরহ্মরাজপুরেরই বাসিন্দা ভবসিন্ধু| তবে দীর্ঘদিন ধরে মন্দিরের কুঠুরিতেই থাকতেন তিনি|
উল্লেখ্য, গত কয়েক মাসে বাংলাদেশে খুন করা হয়েছে বেশ কয়েকজন হিন্দু পুরোহিত ও মন্দিরকর্মীকে| শুক্রবার ভোরে ঝিনাইদহের মধুপুরে কাস্টসাপরা রাধামদন গোপাল মঠের সেবায়েত শ্যামানন্দ দাসকে (৫০) কুপিয়ে খুন করে যায় মোটর সাইকেলে আসা তিন দুষ্কৃতী| মাসখানেক আগে ঝিনাইদহেই কুপিয়ে মারা হয়েছিল আর এক পুরোহিতকে|
বাংলাদেশের সাতক্ষীরায় হিন্দু পুরোহিতকে খুনের চেষ্টা, ভর্তি হাসপাতালে
Releated Posts
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…
রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ
আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…
















