News Flash

  • Home
  • Uncategorized
  • টিভির প্লাগ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত এক ব্যক্তি
Image

টিভির প্লাগ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত এক ব্যক্তি

Electric Plugনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই৷৷ বোর্ডে টিভির প্লাগ লাগাতে গিয়ে  তড়িৎপ্রভাবে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ব্যক্তির৷ মৃত ব্যক্তির নাম জগন্নাথ হরিজন৷ গতকাল সন্ধ্যায় উষাবাজার ভারতরত্ন ক্লাব সংলগ্ণ এলাকায় এ ঘটনাটি ঘটে৷ জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ  নিজ বাড়িতেই টিভি দেখার জন্য বোর্ডে প্লাক লাগাতে যান ৬০ বছর বয়সী জগন্নাথ হরিজন৷ কিন্তু সুইচ দেবার সাথে সাথেই টিভির তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন জগন্নাথ বাবু৷ সাথে সাথেই তাকে জিবি হাসপাতালে নিয়ে আসা হয়৷ জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন জগন্নাথ হরিজন৷ এই মর্মান্তিক ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top