News Flash

  • Home
  • Uncategorized
  • চেন্নাইয়ে মহিলা তথ্যপ্রযুক্তি কর্মী খুন ঃ অবশেষে গ্রেফতার সন্দেহভাজন খুনি
Image

চেন্নাইয়ে মহিলা তথ্যপ্রযুক্তি কর্মী খুন ঃ অবশেষে গ্রেফতার সন্দেহভাজন খুনি

murderচেন্নাই, ২ জুলাই (হি.স.): চেন্নাইয়ের শহরতলি নুঙ্গামবক্কম রেল স্টেশনে মহিলা তথ্যপ্রযুক্তি কর্মী খুনের ঘটনায় সন্দেহভাজন খুনিকে গ্রেফতার করল পুলিশ| ধৃতের নাম রামকুমার (২২)| শুক্রবার রাতে তামিলনাড়ুর তিরুনেলভেলির মীনাক্ষীপুরম এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ| পুলিশ জানিয়েছে, ধৃত যুবক পেশায় ইঞ্জিনিয়ার| শুক্রবার রাতে পুলিশ তাকে ঘিরে ফেলার পর আত্মহত্যার চেষ্টা করে সে| ছুরি দিয়ে নিজের গলা কাটে অপরাধী যুবক| প্রথমে তাকে তেনকাশীর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়| সেখানে অবস্থার অবনতি হলে তাকে তিরুনেলভালির সরকারি হাসপাতালে ভর্তি করা হয়| চিকিত্সকরা জানিয়েছেন, রামকুমার বিপন্মুক্ত|
পুলিশ সূত্রের খবর, চোলাইমেদুতে তথ্যপ্রযুক্তি কর্মী স্বাতীর বাড়ির সামনেই থাকত রামকুমার| স্বাতীকে সে ভালোবাসত| কিন্তু, তার প্রস্তাবে রাজি হয়নি স্বাতী| তার জেরেই রামকুমার এই চরম সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছে পুলিশ| উল্লেখ্য, গত শুক্রবার চেন্নাইয়ের শহরতলি নুঙ্গামবক্কম রেল স্টেশনে খুন হন তথ্যপ্রযুক্তি কর্মী স্বাতী| রেল স্টেশনে ট্রেনের অপেক্ষায় দঁাড়িয়ে ছিলেন তিনি| সেই সময় ছুরি মেরে স্বাতীকে খুন করা হয়|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top