News Flash

  • Home
  • Uncategorized
  • বিএসএফের উদ্যোগে খাসিয়ামঙ্গলে নেশামুক্ত সমাজ গড়তে নানা কর্মসূচী
Image

বিএসএফের উদ্যোগে খাসিয়ামঙ্গলে নেশামুক্ত সমাজ গড়তে নানা কর্মসূচী

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া,২৬ জুন৷৷ ভারতে সীমান্তরক্ষী বাহিনী শুধুমাত্র সীমান্তা রক্ষা করেই দায়িত্ব খালাস করেন না তার পাশাপাশি সামাজিক উন্নয়নে বিভিন্ন কর্মসূচীও প্রতিনিয়ত করে থাকে৷ বর্তমানে নব প্রজন্ম  বিভিন্ন নেশায় আক্রান্ত হয়ে ধবংসের দিকে ধাবিত হচ্ছে৷ তার বিভিন্ন  অসামাজিক কাজেও লিপ্ত হচ্ছে৷ তাই আজকের যুবকদের নেশা থেকে মুক্ত হতে তেলিয়ামুড়ার খাসিয়ামঙ্গলস্থিত বিএসএফ সেক্টর এর ৪৮ তম বাহিনীর উদ্যোগে নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এক জনসচেতনতা মূলক বাইসাইকেল র্যালির আয়োজন করে বাহিনীর জওয়ানরা৷ সেক্টর হেডকোয়াটার খাসিয়া মঙ্গল থেকে শুরু করে র্যালিটি তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকা সহ আসাম আগরতলা সড়ক পথ ধরে ত্রিশাবাড়িস্থিত রেল স্টেশন হয়ে পুনরায় সেক্টর হেডকোয়াটারে শেষ হয়৷ র্যালির  শুভ উদ্বোধন করে আজ সকাল দশটা  ত্রিশ মিনিটে ব্যাটেলিয়ানের  কমানডেন্ট নিরজ দুবে৷ এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাটেলিয়ানের অন্যান্য আধিকারিকরা জওয়ানরা বিভিন্ন প্রে কার্ড প্রদর্শন করে নেশার বিরুদ্ধে র্যালিতে অংশগ্রহণ করে৷ র্যালি সম্পর্কে বলতে গিয়ে বাহিনীর সিও নিরজ দুবে বলেন বর্তমানে যুব সমাজ বিভিন্ন নেশায় আক্রান্ত হয়ে অসামাজিক কাছে লিপ্ত হচ্চে তাই বিভিন্ন গ্রাম্য এলাকায় এই সচেতনতা মূলক  র্যালি করে একটু হলেও যুব সমাজকে ধবংসের হাত থেকে বাঁচানো যাবে একইদিনে খোয়াইয়ের বর্ডার এলাকায় এই ধরনের সচেতনতা মূলক কর্মসূচী হাতে নেয় ৪৮ নং বিএসএফ বাহিনী৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top