News Flash

Image

বাংলাদেশে মৌলবাদী থাবা

প্রতিবেশী বাংলাদেশের যেকোনও ঘটনা প্রবাহ ত্রিপুরা বা ভারতের সীমান্তবর্তী রাজ্যে প্রতিক্রিয়া দেখা দেয়৷ শনিবার ভোরে খোয়াই’র আশারামবাড়ী অঞ্চলের গুমসিংবাড়ী এলাকায় সীমান্তে কাঁটাতারের বেড়ার ওপাড়ে পঞ্চাশ নম্বর গেটে দেড় শতাধিক বাংলাদেশী নারী পুরুষ শিশু জড়ো হইয়া ভারতে প্রবেশের চেষ্টা করে৷ সে দেশের হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকার বাসিন্দা তাঁহারা৷ এইসব জড়ো হওয়া বাসিন্দারা সকলেই হিন্দুগোষ্ঠীর বলিয়া জানানো হইয়াছে৷ তাঁহাদের মধ্যে উপজাতি ও বাঙালী অংশের মানুষ রহিয়াছেন৷ তাঁহারা সরকারের অনুমতি নিয়াই কালেংগা ফরেস্ট রিজার্ভের অন্তর্গত পাঁচটি সীমান্ত গ্রামে বসবাস করেন৷ অভিযোগ যে, বনকর্মী ও একশ্রেণীর মৌলবাদীরা এইসব গ্রামবাসীদের উপর অত্যাচার অব্যাহত রাখে এবং গ্রাম ছাড়িতে হুমকি দিতে থাকে৷ অত্যাচারের সঙ্গে জরিমানাও দিতে হয়৷ তাহাদের বাড়ীঘরও ভাঙচুর করা হয়৷ বনকর্মী ও মৌলবাদীদের মারধরে আহত হইয়া অনেকে হাসপাতালে ভর্ত্তি৷ বেশ কয়েকজন নিখোঁজ বলিয়া অভিযোগ৷ খোয়াই সীমান্তে ভারতে আসার জন্য জড়ো হওয়া বাংলাদেশীদের বুঝাইয়া সুজাইয়া বাংলাদেশে ফেরত পাঠানো হইয়াছে৷ এদিন সন্ধ্যায় বাংলাদেশের তরফে রিজার্ভ ফরেস্টের চেয়ারম্যান এবং বিজিবির বাল্লা বিপিওপির কোম্পানী কমান্ডারও আতংকিত বাংলাদেশীেদের উপর আর নির্যাতন হইবে না বলিয়া কথা দেন৷ এর পরই নির্যাতীত বাংলাদেশীরা নিজ গ্রামে ফিরিয়া যান৷
এই ঘটনা চোখে আঙুল দিয়া দেখাইয়া দিয়াছে বাংলাদেশে সংখ্যালঘু অংশের মানুষ কতখানি অসহায়৷ নির্যাতীত বাংলাদেশীদের অভিযোগ যদি সত্যি হয় তাহা হইলে এই সম্পর্কে যথেষ্ট ভাববার বিষয়৷ মানুষ কতখানি বিপন্ন ও অসহায় হইলে পরে ভিটে মাটি ফেলিয়া অন্য দেশে শরণার্থীর জীবন বাছিয়া নিতে পারে৷ তাঁহাদের অভিযোগ যদি সত্যি হয়, তাহা হইলে বাংলাদেশে সংখ্যালঘু অংশের মানুষের নিরাপত্তা ইত্যাদির বিষয়ে, ভারত সরকারকে যথাবিহিত ব্যবস্থা নিতে উদ্যোগী করার লক্ষ্যে, এরাজ্যের মানুষকে সক্রিয় ভূমিকা নেওয়ার তাগিদ বাড়ানো প্রয়োজন৷ একথা অনেক বেশী সত্যি যে, বাংলাদেশে মৌলবাদীদের উস্কানী ও ষড়যন্ত্র চলিতেছে৷ ইতিমধ্যেই দুই জন পুরোহিতকে হত্যা করিয়াছে৷ এইসব ঘটনা উস্কানী৷ যাহাতে সংখ্যালঘু অংশের মানুষ নিরাপত্তাহীনতার কারণে বাংলাদেশ ছাড়িতে বাধ্য হয়৷ আর এই জন্যই মৌলবাদীদের থাবা দিনে দিনেই বিস্তৃত হইতেছে৷ খোয়াই সীমান্তে অত্যাচারিত বাংলাদেশীদের ভারতে প্রবেশের চেষ্টার ঘটনাকে খুব খাটো করিয়া দেখিবার সুযোগ নাই৷ স্বাধীনতার পর সেই পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান হইতে শরণার্থীদের ঢল বহে ভারতে৷ পূর্ববঙ্গ (বর্তমান বাংলাদেশ) হইতে হিন্দু বাঙালীরা এক কাপড়ে ভারতে চালিয়া আসে৷ অবর্ণনীয় দুঃখ দুর্দশার সেই ছবি, সেই ইতিহাস তো ভুলিয়া যাইবার নহে৷ বাংলাদেশের হাসিনা সরকার মৌলবাদীদের বিষ দাঁত ভাঙ্গিয়া দিতে প্রচেষ্টা চালু রাখিয়াছে৷ কিন্তু, বিরোধী নেত্রী খালেদা জিয়াই তো প্রতিনিয়ত অন্যসুরে কথা বলেন৷ তাহার রাজনীতি হইতে মৌলবাদীরা আস্কারা পায়৷ এই বঙ্গদেশের সঙ্গে প্রতিবেশী ভারতের সম্পর্ক দিনে দিনেই উন্নতি হইতেছে৷ জল, সড়ক ও রেল পথে উভয় দেশের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন হইতে যাইতেছে৷ ইহা ছাড়াও উভয় দেশের বুদ্ধিজীবীরা সাংসৃকতিক কর্মকান্ডের সঙ্গে যুক্তদের মধ্যে মেলবন্ধন, আসা যাওয়ার আন্তারিক উদ্যোগ চালু রহিয়াছে৷ ভারত বাংলাদেশের মৈত্রীর সম্পর্ক আরও বেশী মজবুত হইবে সেই বিষয়ে সন্দেহ নাই৷ কিন্তু মৌলবাদীদের উস্কানী, উভয় সম্প্রদায়ের মধ্যে অবিশ্বাস অনাস্থা সৃষ্টির চেষ্টা সর্বনাশ ঘটাইতে পারে৷
খোয়াই বাংলাদেশ সীমান্তে দেড় শতাধিক ‘অত্যাচারিত’ বাংলাদেশীদের ভারতে প্রবেশে বাধা দিয়া, নিজেদের গ্রামে ফিরাইয়া দেওয়ার উদ্যোগ যথাযথ হইয়াছে৷ কিন্তু, এই ঘটনাকে খাটো করিয়া দেখিবার সুযোগ নাই৷ কোন্ পরিস্থিতিতে নিজেদের ভিটে মাটি ফেলিয়া ভারতে আসিতে চায়? বাংলাদেশ সরকারককে এইসব ছোট খাটো ঘটনাকেও গুরুত্ব দিয়া দেখা উচিত৷ কারণ সামান্য স্ফুলিঙ্গই দাবানল সৃষ্টি করিতে পারে৷ মৌলবাদীদের বিষ দাঁত ভাঙ্গিয়া বাংলাদেশকে উন্নয়নের অভিমুখে নিবার যে শপথ উচ্চারিত হইয়াছিল, তাহাকে রক্ষা করিতে না পারিলে বাংলাদেশের মানুষের স্বাধীনতাই প্রশ্ণের মুখে দাঁড়াইয়া যাইবে?

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top