News Flash

  • Home
  • Uncategorized
  • স্বাভাবিক হল বিকল্প জাতীয় সড়কে যান চলাচল, চালকরা প্রহর গুনছেন লোয়ারপোয়ার যন্ত্রণা মুক্তির
Image

স্বাভাবিক হল বিকল্প জাতীয় সড়কে যান চলাচল, চালকরা প্রহর গুনছেন লোয়ারপোয়ার যন্ত্রণা মুক্তির

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২৬ জুন৷৷ অসম ত্রিপুরা বিকল্প জাতীয় সড়কের কাঁঠালতলী বাজার সংলগ্ণ এলাকায় বেহাল অংশটুকু মেরামতি করে যান চলাচলের উপযোগী করে দিল ত্রিপুরার উত্তর জেলার পূর্ত বিভাগ৷ শুক্রবার সন্ধ্যা অবধি সড়কের বেহাল এই অংশে আটকা পড়ে শত শত বিভিন্ন পণ্যবাহী যানবাহন৷ সন্ধ্যা সাতটা নাগাদ ধর্মনগরের এসডিএম প্রদীপ আচার্য্য, কদমতলা পূর্ত বিভাগের এসডিও বিকাশ পাল সহ সংশ্লিষ্ট বিভাগীয় ইঞ্জিনিয়ার অসমের কাঁঠালতলীতে এসে সড়কের বেহাল 555555555555555555অংশ পরিদর্শন করেন৷ এবং শুক্রবার রাতেই বেহাল বিকল্প জাতীয় সড়কের কাজ শুরু করেন রাজ্যের পূর্ত দপ্তর৷ ১১ গাড়ি ইট দিয়ে সড়কের বেহাল অংশ মেরামতি করে যান চলাচলের উপযোগী করে তোলা হয় শনিবার গভীর রাত পর্যন্ত৷ শনিবার রাত ১২টার পর থেকে বিকল্প সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়ে উঠে৷ এদিকে দীর্ঘ ১৫দিন ধরে সড়কের বেহাল এই অংশ মেরামতির জন্য অসমের পূুর্তবিভাগ পাথারকান্দি শাখার কর্মকর্তারা বারংবার পরিদর্শন করেন৷ এমনকি কয়েক গাড়ি পাথরের ড্রাস্ট ও বেহাল অংশে ফেলেছেন৷ কিন্তু যান চলাচলের উপযোগী হয়ে উঠেনি৷ অবশেষে ত্রিপুরা সরকারের উদ্যোগে বিকল্পজাতীয় সড়কের বেহাল অংশ মেরামত হওয়ায় অসমের কাঁঠালতলী বাসী ত্রিপুরা সরকারকে সাধুবাদ জানিয়েছেন৷
এদিকে, আসাম সরকারের তরফ থেকে লোয়ারপোয়া রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে৷ যান চালকরা প্রহর গুনছেন কবে এই যন্ত্রণা থেকে মুক্তি মিলবে৷ অন্যদিকে, জাতীয় সড়কের যন্ত্রণার পাশাপাশি রেল লাইনেও পাহাড়ে ধস পড়ার ফলে পণ্যবাহী রেল রাজ্যে আসতে পারছে না তাতে অত্যাবশ্যকীয় পণ্যের সংকট দেখা দিয়েছে৷ এদিকে, এলপিজি’র সংকটও দেখা দিয়েছে৷ এজেন্সিগুলিতে ব্যাকলগ বাড়ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top