News Flash

  • Home
  • Uncategorized
  • লাল ঝান্ডা ছেড়ে গেরুয়াতে গেলেন ১২৩ জন ভোটার
Image

লাল ঝান্ডা ছেড়ে গেরুয়াতে গেলেন ১২৩ জন ভোটার

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৬ জুন৷৷ লাল দূর্গের ভাঙ্গন অব্যাহত রয়েছে৷ লাল ঝান্ডা ত্যাগ করে বিজেপিতে যোগদানের হিড়িক লেগেছে৷ তেলিয়ামুড়া মন্ডল বিজেপি কমিটির তুইসিন্দ্রাই বাজারের বাজার সভাতে ২৭টি পরিবারের ১২৩ জন ভোটার বিজেপি পতাকা দলে সামিল হয়েছে রবিবার সন্ধ্যায়৷ দলত্যাগকারীদের দলের পক্ষে বরণ করে নেন খোয়াই জেলার বিজেপি পর্যবেক্ষক তথা প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিক৷ এছাড়া ছিলেন খোয়াই জেলা সাধারণ সম্পাদক বিকাশ দেববর্মা ছাড়াও আরো অনেকে৷ এদিন দলত্যাগীকারী সহ দলীয় সমর্থক ও নেতৃত্বরা প্রথমে তুইসিন্দ্রাই এলাকাতে কাপানো মিছিল সংগঠিত করেন৷ মিছিলটি তুইসিন্দ্রাই এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে বাজার সভাস্থলে জড়ো হয়৷ সভা শুরুতেই ২৭টি পরিবারের ১২৩ জন ভোটারদের বিজেপি পতাকা হাতে তুলে দিয়ে দলীয় পক্ষে বরণ করে নেন খোয়াই জেলার বিজেপি পর্যবেক্ষক সুবল ভৌমিক৷ এছাড়া ছিলেন খোয়াই জেলার সাধারণ সম্পাদক বিকাশ দেববর্মা৷ দলত্যাগকারী স হ সাধারণ মানুষের উদ্দেশ্যে বলতে গিয়ে বক্তব্যে সুবল ভৌমিক বলেন, বর্তমান সরকারের শাসন ব্যবস্থায় সাধারণ মানুষ বঞ্চিত হয়ে রয়েছে৷ সরকারিভাবে তাদের জন্যে কোটি কোটি অর্থ আসলে সিংহভাগও তাদের জন্যে খবর হয় না৷  তাই দলত্যাগ করে মানুষ কাতারে কাতারে বিজেপিতে যোগদান করছে৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top