News Flash

  • Home
  • Uncategorized
  • অমরপুরে গুরুতর জখম এসপিও জওয়ান
Image

অমরপুরে গুরুতর জখম এসপিও জওয়ান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,২৬ জুন৷৷ অমরপুরের পথ দুর্ঘটনায় এক এসপিও জওয়ান গুরুতরভাবে আহত হয়েছে৷ তার নাম সাধন জমাতিয়া৷ তাকে প্রথমে অমরপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে জিবিতে স্থানান্তর করা হয়েছে৷
গোমতী জেলার অমরপুরে শনিবার রাতে পথ দুর্ঘটনায় এক এসপিও জওয়ান গুরুতরভাবে আহত হয়েছে৷ আহত জওয়ানের নাম সাধন জমাতিয়া৷ তার বাড়ি অমরপুরের তিনঘরিয়া এলাকায়৷ ছেছুরিয়া আউট পোস্টে কর্মরত৷ শনিবার রাতে ডিউটি শেষে বাইকে করে আউটপোস্টে থেকে বাড়িতে ফেরার সময় অমরপুর বাজারের কাছে ওএনজিসির একটি টাটা বুলেরো গাড়ি বাইককে ধাক্কা দেয়৷ বাইক নিয়ে ছিটকে পড়ে এসপিও জওয়ান গুরুতরভাবে আহত হয়৷ আহতকে প্রথমে অমরপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে জিবিতে স্থানান্তর করা হয়৷ তার অবস্থা সংকটজনক৷ তার এক নিকট আত্মীয় ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানান৷ এব্যাপারে বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷ গাড়ির চালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top