কোঝিকোড়ে, ২৩ জুন (হি.স.): কর্নাটকের আল কামার নার্সিং কলেজের ছাত্রীকে জোর করে ফিনাইল খাওয়ানোর ঘটনায় তৃতীয়বর্ষের দুই পড়ুয়াকে গ্রেফতার করল পুলিশ| গত মাসেই কর্নাটকের আল কামার নার্সিং কলেজে ভর্তি হয়েছিলেন ১৯ বছরের দলিত ছাত্রী অশ্বতী| কলেজের হস্টেলেই হেনস্থার শিকার হতে হয় তাকে| কলেজেরই সিনিয়র দুই ছাত্রী জোর করে তাঁকে শৌচাগার পরিষ্কারে ব্যবহার করা ফিনাইল খাইয়ে দেয়| অভিযুক্ত দুই ছাত্রী লক্ষ্মী ও আথিয়ার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ| আক্রান্ত ছাত্রী এবং অভিযুক্তরা প্রত্যেকের কেরলের বাসিন্দা|
গোটা ঘটনাকে আত্মহত্যা বলে সাজাতে অভিযুক্তরাই অশ্বতীকে হাসপাতালে নিয়ে যায়| কলেজ কর্তৃপক্ষও র্যাগিং-এর কথা অস্বীকার করে| পরে জ্ঞান ফিরলেও সাময়িকভাবে কথা বলার ক্ষমতা হারিয়েছিল অশ্বতী| তাই তখন তার বয়ান নেওয়া সম্ভব হয়নি| অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে|
নার্সিং ছাত্রীকে ফিনাইল খাইয়ে র্যাগিং, গ্রেফতার ২
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















