পাটনা, ২২ জুন (হি.স.): বিহারে বাজ পড়ে মৃতু্য হল ৫৭ জনের| আহত হয়েছেন আরও ৮ জন| গত কয়েকদিন ধরে অসহ্য গরমে নাজেহাল হতে হয়েছে বিহারের মানুষকে| মঙ্গলবার বিকেল থেকে শুরু হওয়া বৃষ্টি রাজ্যের মানুষকে স্বস্তি দিয়েছে ঠিকই, কিন্তু বজ্রাঘাত কেড়ে নিয়েছে ৫৭ জনের প্রাণ| দুর্যোগ ব্যবস্থাপনা মুখ্য সচিব ভ্যাসজী জানিয়েছেন, বাজ পড়ে ৫৭ জনের মৃতু্য হয়েছে| আহত হয়েছেন ৮ জন| তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক| মৃতের পরিবারপিছু ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি|
বিহারের ঔরাঙ্গাবাদ জেলায় বজ্রাঘাতে ৪ জনের মৃতু্য হয়েছে| রাজধানী পাটনাতেই নিহত ৪| রোহতাসে নিহত ৫| নালন্দা, ঔরঙ্গাবাদ, এবং পূর্ণিয়া জেলায় ৪ জন করে মারা গিয়েছেন| বক্সার, সহর্ষ, কায়মুর, কাটিহার, সরনে ৩ জন করে প্রাণ হারিয়েছেন| আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে|
বিহারে বজ্রাঘাতে মৃত ৫৭, আহত ৮
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















