News Flash

  • Home
  • Uncategorized
  • অগ্ণিকান্ডে উদয়পুরে পুড়ল তিনটি ঘর, দুটি দোকান, সন্দেহ নাশকতার
Image

অগ্ণিকান্ডে উদয়পুরে পুড়ল তিনটি ঘর, দুটি দোকান, সন্দেহ নাশকতার

fire phtoনিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৮ জুন৷৷ ভয়াবহ অগ্ণিকান্ডে তিনটি বসতঘর এবং দুটি দোকান সম্পূর্ণ পুড়ে গিয়েছে৷ অগ্ণিকান্ডের ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে বারোটা নাগাদ আর কে পুর থানার অধীন রাজনগর এলাকায়৷ ক্ষতিগ্রস্তরা হলেন বিশু দেবনাথ এবং দুলাল দেবনাথ৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, রাত আনুমানিক সাড়ে বারোটায় বাড়ির লোকজন দেখতে পান একটি ঘরে আগুন৷ সঙ্গে সঙ্গেই বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানোর উদ্যোগ নেওয়া হয়৷ কিন্তু, উদয়পুর ফায়ার স্টেশনের ফোন বিকল থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি৷ বহুবার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন স্থানীয় বাসিন্দারা৷ এদিকে, নিজেরাই আগুন নেভাতে গিয়ে তিনজন জখম হয়েছেন বলে জানা গিয়েছে৷
এদিকে, রাত পৌণে দুইটা নাগাদ ফায়ার সার্ভিসকে খবর দেওয়া সম্ভব হয়েছে৷ ততক্ষণে তিনটি বসত ঘর এবং দুটি দোকান পুড়ে গিয়েছ সম্পূর্ণ৷ একটি মুদির দোকান এবং অন্যটি রেস্টুরেন্ট৷ বাড়ি ও দোকান মিলে প্রায় আট লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর৷ এদিকে, এটি একটি নাশকতা বলে অনুমান করছেন স্থানীয় জনগণ৷ একই সঙ্গে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরাও ধন্দে৷ যেই ঘরটিতে অগ্ণিকান্ডের সূত্রপাত সেই ঘরে বিদ্যুৎ সংযোগ নেই৷ তাই সর্ট সার্কিটের কোন আশঙ্কাও নেই৷ স্বাভাবিক ভাবেই সন্দেহের তীর যাচ্ছে নাশকতার দিকে৷ এদিকে, স্থানীয় জনগণ অভিযোগ করেছেন ফায়ার সার্ভিসের মতো এতো জরুরী এবং গুরুত্বপূর্ণ একটি সরকারী কার্য্যালয়ের টেলি যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে রয়েছে কিন্তু হেলদোল নেই উর্দ্ধতন কর্তৃপক্ষের৷ এদিকে, পুলিশ এই অগ্ণিকান্ডের বিষয় তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top