News Flash

  • Home
  • Uncategorized
  • রাজধানী আগরতলায় বাড়ছে চুরি, পুলিশী টহলে আস্থা নেই জনগণের
Image

রাজধানী আগরতলায় বাড়ছে চুরি, পুলিশী টহলে আস্থা নেই জনগণের

TRIPURA POLICEনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন৷৷ কৃষ্ণনগরের নতুন পল্লী এলাকায় বাইক চুরি করার সময় হাতেনাতে ধরা পড়েছে এক চোর৷ তার নাম প্রজেঞ্জিত সাহা৷ বাড়ি চান্দিনামুড়া৷ জানা গেছে, কৃষ্ণনগরের নতুনপল্লী এলাকা থেকে একটি বাইকের তালা ভেঙ্গে বাইকটি নিয়ে পালানোর কৌশল করেছিল প্রসেঞ্জিত সাহা নামে ঐ চোর৷ স্থানীয় লোকজনরা ঘটনা প্রত্যক্ষ করে বাইক চোরকে হাতেনাতে ধরে ফেলেন৷ উত্তেজিত জনতা গণপ্রহারে সে গুরুতরভাবে আহত হয়৷ খবর পেয়ে আগরতলা পশ্চিম থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে জি বি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ বর্তমানে সে জি বি হাসপাতালে চিকিৎসাধীন৷ এব্যাপারে আগরতলা পশ্চিম থানায় একটি মামলা গৃহিত হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তার বিরুদ্ধে এর আগেও বাইক চুরির বেশ কয়েকটি মামলা রয়েছে বলে পশ্চিম থানা সূত্রে জানা গেছে৷
এদিকে, রাজধানী আগরতলা শহরে চুরি ছিনতাইয়ের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ মহিলা কলেজ সংলগ্ণ এলাকায় শুক্রবার গভীর রাতে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি মারুতি গাড়ি চাকা, ব্যাটারি সহ অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায় এক চোর৷ রাতে রাজধানী আগরতলা শহরে বিরামহীন পুলিশী টহল রয়েছে বলে দাবি করা হলেও পুলিশের নজরে আসেনি চুরির বিষয়টি৷ এনিয়ে অবশ্য বিভিন্ন মহলে নানা প্রশ্ণ দেখা দিয়েছে৷ পুলিশ নিস্ক্রিয় থাকলেও মহিলা কলেজের বিপরীত দিকের একটি দোকানের সিসি টিভির ফুটেজে চুরির ঘটনা মিলেছে৷ সিসি টিভির ফুটেজ সংগ্রহ করে পুলিশ অবশ্য মান বাঁচাতে চোরকে পাকড়াও করার জন্য তৎপর হয়ে উঠে৷ অবশ্য এক্ষেত্রে সাফল্যও পেয়েছে পুলিশ৷ গাড়িটির চাকা সহ অন্যান্য যন্ত্রাংশ খোলার যাবতীয় ফুটেজ দেখে চোরকে শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ৷ অভিযুক্ত অপূর্ব দে নামে বনমালিপুর জেল রোডের যুবককে অবশেষে পাকড়াও করেছে পুলিশ৷ তাকে জিজ্ঞাসাবাদ করে যাবতীয় সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়েছে৷ জানা গেছে, গাড়ির মালিকের নাম অভিজিৎ পোদ্দার৷ এই ঘটনার তদন্ত করছেন আগরতলা পূর্ব থানার এসআই মণি ঋষিদাস৷ আটক দাগী চোর অপূর্ব দে’কে আগামীকাল আদালতে তোলা হবে বলে পুলিশ জানিয়েছে৷ সে এর আগেও এধরনের ঘটনায় জড়িত ছিল জানা গেছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top