News Flash

  • Home
  • Uncategorized
  • লোয়ারপোয়ায় রাস্তা সংস্কার সাত দিনেই সম্পন্ন হবে, আশ্বাস সর্বানন্দের, জরুরী ভিত্তিতে ২৮ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র
Image

লোয়ারপোয়ায় রাস্তা সংস্কার সাত দিনেই সম্পন্ন হবে, আশ্বাস সর্বানন্দের, জরুরী ভিত্তিতে ২৮ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র

BJPনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন৷৷ আসাম-আগরতলা জাতীয় সড়কের লোয়ারপোয়া অংশের সংস্কারকাজ দ্রুত সম্পন্ন করার জন্য আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের সাথে দেখা করেছেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি বিপ্লব দেব৷ বুধবার কেন্দ্রীয় ভূতল পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ির সাথে একপ্রস্থ বৈঠক শেষে আজ আসামের মুখ্যমন্ত্রীর কাছে দীর্ঘদিনের আসাম-আগরতলা জাতীয় সড়কের সমস্যার সমাধানের দাবী জানান তিনি৷ আসামের মুখ্যমন্ত্রী অবশ্য হতাশ করেননি ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতিকে৷ আগামী ৭ দিনের মধ্যে রাস্তার মেরামতির কাজ সম্পন্ন হবে তিনি বিপ্লববাবুকে আশ্বাস দিয়েছেন৷
বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি বলেন, বুধবার কেন্দ্রীয় ভূতল পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ির সাথে তিনি দেখা করেছেন৷ আলোচনাকালে আসাম- আগরতলা জাতীয় সড়কের বর্তমান পরিস্থিতির বিষয়ে বিস্তারিত জানার পর কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী তাঁর সচিবকে বিষয়টি গুরুত্ব সহকারের দেখার জন্য নির্দেশ দেন৷ গত ৬ দিন যাবৎ জাতীয় সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে রয়েছে এই খবর জানার পর জরুরী ভিত্তিতে সংস্কার কাজের জন্য কেন্দ্র ২৮ কোটি বরাদ্দ করেছে বলে জানিয়েছেন বিজেপি প্রদেশ সভাপতি৷ তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের কাছে ত্রিপুরার মানুষের বিভিন্ন অসুবিধার বিষয়ে অবহিত করা হয়েছে৷ পাশাপাশি এর দ্রুত সমাধানের উদ্যোগ গ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে৷ কেন্দ্রীয় ভূতল পরিবহন মন্ত্রী বিজেপি প্রদেশ সভাপতির সামনেই আসাম সরকারের পূর্ত মন্ত্রীর সাথে আসাম-আগরতলা জাতীয় সড়কের সংস্কার কাজের বিষয়ে বিস্তারিত খোজ খবর নিয়েছেন এবং খুব তাড়াতাড়ি সংস্কার কাজ সম্পন্ন করার নির্দেশও দিয়েছেন৷
এদিন বিপ্লববাবু আরও জানান, আজ আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের সাথে দেখা করেও ত্রিপুরার মানুষের সমস্যার বিষয়ে অবহিত করা হয়েছে৷ দীর্ঘদিন ধরে লোয়ারপোয়ায় জাতীয় সড়ক সংস্কার না হওয়ায় ঘন ঘন ত্রিপুরাবাসীকে দূর্ভোগ পোহাতে হচ্ছে সে কথাও তাঁকে জানানো হয়েছে৷ সমস্ত কিছু শুনে আসামের মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন আগামী ৭ দিনের মধ্যে লোয়ারপোয়ায় জাতীয় সড়কের সংস্কার কাজ সম্পন্ন করা হবে৷ তবে, যদি ভারী বৃষ্টিপাত হয় তাহলে সংস্কার কাজে কিছু বাধা হতে পারে, অন্যথা লোয়ারপোয়ায় জাতীয় সড়কের বেহাল দশা কাটাতে যাতে কোনরকম ঢিলেমি না দেওয়া তার জন্য আসাম সরকারের পূর্ত দপ্তরকে মুখ্যমন্ত্রী নির্দেশও দিয়েছেন৷
এদিকে, শিলচর থেকে চুড়াইবাড়ী পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য টেন্ডার করা হয়েছে৷ একটা অংশের টেন্ডার কাজ সম্পন্ন হয়েছে, বাকি অংশ আগামীকাল সম্পন্ন হবে৷ তাতে শিলচর থেকে চুড়াইবাড়ি রাস্তার সমস্যারও সমাধান হয়ে যাবে বলে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি আশা প্রকাশ করেছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top