News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে শিক্ষার বাস্তব চিত্র, হাইসুকলে বসার বেঞ্চ ১০টি
Image

রাজ্যে শিক্ষার বাস্তব চিত্র, হাইসুকলে বসার বেঞ্চ ১০টি

educationনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন৷৷ খোয়াই জেলার উত্তর ঘিলাতলী গাঁওসভার সীতাকুন্ডু উচ্চ বুনিয়াদী বিদ্যালয়টি নানা সমস্যায় জর্জরিত৷ শিক্ষক ও উপযুক্ত পরিকাঠামোর অভাবে পঠনপাঠন লাটে উঠেছে৷ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিপজ্জনক ঝুকি নিয়ে সারমেয়র সঙ্গে ভাগাভাগি করে মিডডে মিল খেতে বাধ্য হচ্ছে৷
উত্তর ঘিলাতলী গাঁওসভার সীতাকুন্ডু সুকলটি স্থাপিত হয়েছিল ১৯৫২ সালে৷ প্রাচীন এই সুকলটি বর্তমানে সিনিয়র বেসিক স্তরে উন্নীত হয়েছে৷ ৬ষ্ঠ থেকে অষ্টম শ্রেনী পর্যন্ত ছাত্রছাত্রী সংখ্যা ৬২ জন৷ বেঞ্চ রয়েছে মাত্র ১০টি৷ নূ্যনতম ৩০ টি বেঞ্চ দরকার৷ বেঞ্চ না থাকায় মাটিতে বসিয়েই ছাত্রছাত্রীদের ক্লাস করতে হচ্ছে৷ বিদ্যালয়ের ঘরটিও জীণশীর্ণ হয়ে রয়েছে৷ টিনের ছাউনীর ঘরে অবৈজ্ঞানিকভাবে তৈরী সিলিং যেকোন সময় ভেঙ্গে পড়ে বড় ধরনের বিপদ ঘটতে পারে৷ এনিয়ে রীতিমতো আতঙ্কগ্রস্থ ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা৷ বিদ্যালয়ে নতুন ভবন তৈরী ও অন্যান্য পরিকাঠামো উন্নয়নের জন্য জোড়ালো দাবী জানানো হয়েছে৷
বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মিড ডে মিল খাওয়ার জন্য ডাইনিং রুম নেই৷ বারান্দায় বসে অসুরক্ষিতভাবে মিড ডে মিল খাচ্ছে ছাত্রছাত্রীরা৷ পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থাও নেই৷ অবিলম্বে এসব সমস্যা সমাধান করার জন্য দাবী উঠেছে৷ অভিভাবকদের তরফে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে যেখানে রাজ্য বামফ্রন্ট সরকার বলছে শিক্ষার পরিকাঠামো উন্নয়নের উপর জোর দেওয়া হচ্ছে৷ সেই জায়গায় এই যদি হয় সুকলের পরিকাঠামো তাতে স্বাভাবিক ভাবেই প্রশ্ণ উঠছে রাজ্যের শিক্ষা পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকারের আন্তরিকতা নিয়ে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top