News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের আট জেলার ৪০ টি স্থানে ভূমিকম্প নিয়ে মহড়া অনুষ্ঠিত
Image

রাজ্যের আট জেলার ৪০ টি স্থানে ভূমিকম্প নিয়ে মহড়া অনুষ্ঠিত

Mock Drillনিজস্ব প্রতিনিধি, আগরতলা, কৈলাসহর/উদয়পুর/চড়িলাম /তেলিয়ামুড়া, ১৬ জুন৷৷ আজ রাজ্যের আট জেলার ৪০ টি স্থানে ভূমিকম্প নিয়ে মহড়া অনুষ্ঠিত হয়৷ প্রত্যেক জেলায় ৫টি এলাকা চিহ্ণিত করে এই মহড়ার ব্যবস্থা করা হয়েছিল৷ সাইরেন বাজার সাথে সাথে ভূমিকম্প হয়েছে ধরে নিয়ে বিপর্যয় মোকাবিলায় প্রস্তুত টাক্স ফোর্স পরিস্থিতি নিয়ন্ত্রণে নেমে পড়ে৷ এজন্য রাজ্যের আট জেলায় ৪৫টি টাক্স ফোর্স গঠন করা হয়েছিল৷ এর মধ্যে সিপাহিজলা জেলায় ৯টি টাক্স ফোর্স ও গোমতী জেলায় ৬টি টাক্স ফোর্স ছিল৷ অন্যান্য জেলায় ৫টি করে টাক্স ফোর্স ছিল৷ এ সমস্ত টাক্স ফোর্সের নেতৃত্বে ছিলেন এনডিআরএফ, বি এস এফ, সিআরপিএফ, আসাম রাইফেলস, রাজ্য পুলিশ, টি এস আর, রেডক্রস, এনএসএস ও স্বেচ্ছাসেবী সংস্থা৷ এই মহড়ায় গোমতী জেলায় হেলিকপ্ঢার ব্যবহার করা হয়েছে৷
ভূমিকম্পের মহড়া শুরুর পরই রাজ্যস্তরে গঠিত স্টেট ইমারজেন্সি অপারেশন সেন্টারে উদ্ধারকার্য নিয়ে পর্যালোচনা করেন রাজস্বমন্ত্রী বাদল চৌধুরী, মুখ্যসচিব ওয়াইপিসিং ও জাতীয় বিপর্যয় মোকাবিলা সংস্থার (এনডিএমএ) বরিষ্ঠ পরামর্শদাতা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) ভি কে দত্ত, রাজস্ব দপ্তরের সচিব পুনীত আগরওয়াল৷
ভূমিকম্পের মহড়া চলাকালীন তারা উদ্ধারকার্যের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করেন৷ এ সময়ে এই অপারেশন কেন্দ্র রাজ্যস্তরে গঠিত ইন্সিডেন্ট রেসপন্স সিস্টেম (আই আর এস)-এর সমস্ত আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷ উপস্থিত ছিলেন পূর্ত দপ্তরের মুখ্যবাস্তুকার, তথ্য ও সংসৃকতি দপ্তরের সচিব, অগ্ণিনির্বাপক দপ্তরের অধিকর্তা প্রমুখ৷ পরে সার্বিক পরিস্থিতি নিয়ে এই অপারেশন কেন্দ্রে এক সভা অনুষ্ঠিত হয়৷
বিকেলে সচিবালয়ের ভিডিও কনফারেন্স কক্ষে এনডিএম এর বরিষ্ঠ পরামর্শদাতা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) ভি কে দত্ত এবং রাজস্ব দপ্তরের সচিব পুনীত আগরওয়াল আট জেলার জেলাশাসক ও চিফ অবজারভারদের সাথে এই মহড়া নিয়ে মত বিনিময় করেন৷ ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলাশাসক ও চিফ অবজারভারগণ এই মহড়া নিয়ে তাদের পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন৷
গোমতী জেলার জেলাশাসক সোনাল গোয়েল জানান, এই ভূমিকম্পের কৃত্রিম মহড়ায় পালাটানা বিদ্যুৎ প্রকল্পের গ্যাস লাইনে ফাটল দেখা দেয়৷ এনডিআরএফ ও বিএসএফ নিয়ে গঠিত টাক্স ফোর্স খুব দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে৷ জেলা শাসকগণ তাদের পর্যবেক্ষণে জানিয়েছেন এই মহড়া একটা শিক্ষনীয় অভিজ্ঞতা৷ টাক্স ফোর্স গুলিকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো সম্ভব হয়েছে৷ স্থানীয় মানুষ সহায়তায় এগিয়ে এসেছেন৷ পরে এনডিএমএর বরিষ্ঠ পরামর্শদাতা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) ভি কে দত্ত বলেন, এই মহড়া একটা শিক্ষা প্রক্রিয়া৷ এই প্রক্রিয়া অব্যাহত থাকবে৷
এদিকে, পূর্ব ঘোষিত সূচী অনুসারে বৃহস্পতিবার কৈলাসহরে প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা নিয়ে মহড়া হল৷ দুর্যোগের পর উদ্ধার, ত্রাণ এবং চিকিৎসা প্রদানের দৃশ্য দেখতে উৎসাহী নাগরিকদের ভিড় জমে যায়৷ প্রথমে কাচের ঘাট সুকল, পরে জেলা হাসপাতাল ভবন এবং আর কে আই মাঠে মহড়া অনুষ্ঠিত হয়৷ পুলিশ, টিএসআর, ফায়ার ব্রিগেড, স্বাস্থ্য দপ্তর পূর্ত বিদ্যালয় শিক্ষা দপ্তর, মহকুমা প্রশাসনের আধিকারিক কর্মীরা মহড়ায় নিজ নিজ দায়িত্ব পালন করেছেন৷ বেলা ১০ নাগাদ ১৫-২০ টি গাড়ি, ফায়ার সার্ভিসের গাড়ির সাইরেন শুনে সাধারণ মানুষ চিন্তিত হয়ে পড়েন৷ যদিও পরে ভুল ভাঙ্গে৷ ভূমিকম্পের পর কিভাবে আটকে পড়া লোকজনকে উদ্ধার করা হয়, হাসপাতালে পাঠানো হয় তা করে দেখানো হয়েছে৷ আর কে আই মাঠে বিভিন্ন ইউনিটও চালু করা হয়৷ বিপর্যয় মোকাবেলা দায়িত্বপ্রাপ্তরা আবারও প্রশিক্ষণ নিলেন৷ সিসমিক জোনের ৫ নম্বরে ত্রিপুরা র য়েছে৷ তাই ভূমিকম্পের মত বিপর্যয়ের ঝঁুকিও আছে৷ মহকুমাস্তরে মহড়ার আয়োজন করে কাজে সমন্বয়ের ক্ষেত্রে ঘাটতি রয়েছে কিনা তা বোঝা গেল৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top