News Flash

  • Home
  • Uncategorized
  • চুরি করতে এসে ৭৩ দিন হোমে থেকে স্বদেশে ফিরল দুই বাংলাদেশী নাবালক
Image

চুরি করতে এসে ৭৩ দিন হোমে থেকে স্বদেশে ফিরল দুই বাংলাদেশী নাবালক

handcuffনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন৷৷ চুরি করতে এসে ৭৩ দিন পর নিজ বাড়িতে ফিরে গেল দুই বাংলাদেশী নাবালক৷ বিএসএফের পক্ষ থেকে দুই বাংলাদেশী নাবালককে বিজিবির হাতে তুলে দেওয়া হয়েছে৷ ঐ দুই নাবালক অবৈধভাবে ত্রিপুরায় অনুপ্রবেশ করেছিল৷ এই দুই নাবালক হল মহম্মদ নয়ন হুসেন (১১) এবং মহম্মদ শুভ মিয়া (১০)৷ তাদের বাড়ি বাংলাদেশ ফেনী জেলার পরশুরাম এলাকায়৷ তারা গত ৩রা এপ্রিত বিলোনীয়া সীমান্ত দিয়ে ত্রিপুরায় প্রবেশ করেছিল৷ অভিভাবকরা তাদের নিখঁুজ সংক্রান্ত তথ্য বিজিবির মজুমদারহাট ক্যাম্পে জানায়৷ পরবর্তী সময়ে বিজিবির পক্ষ থেকে যোগাযোগ করা হয় বিএসফের সাথে৷ বিএসএফ খোঁজ খবর নিয়ে জানতে পারেন বিলোনীয়া থানার পুলিশ ঐ দুই নাবালককে গ্রেপ্তার করে জুভেইনাল আদালতে সোপর্দ করে৷ তাদের বিরুদ্ধে চুরির অভিযোগ ছিল৷ আদালত তাদের আগরতলায় জুভেইনাল হোমে রাখার নির্দেশ দিয়েছিল৷ সেই মোতাবেক পুলিশ ঐ দুই নাবালককে জুভেইনাল হোমে পাঠানোর ব্যবস্থা করে৷ পরদিন বিজিবির চার নম্বর ব্যাটেলিয়ানের কমান্ডার লেফটেনেন্ট শামিম ইফতাখার বিএসএফ ১৮৬ নম্বর ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট ব্রিজেশ কুমার এবং ডেপুটি কমান্ডেন্ট নিরাজ কুমারের সাথে ফ্ল্যাগ মিটিং করেন৷ পরে ১২ এপ্রিল বিজিবির কুমিল্লা সেক্টরের কমান্ডার গাজি আহসানুজ্জামান   বিএসএফের গকুলনগর সেক্টর কমান্ডার বিএস তুলিয়ার সাথে টেলিফোনে কথা বলেন৷ পরপর ফ্ল্যাগ মিটিং এবং টেলিফোনে কথাবার্তার পর পুলিশের পক্ষ থেখে ঐ দুই নাবালককে বাংলাদেশের পরশুরাম থানার পুলিশের কাছে হস্তান্তর করে বিএসএফ এবং বিজিবির আধিকারীকদের উপস্থিতিতে৷ বাংলাদেশ পুলিস ঐ দুই নাবালককে তাদের অভিভাবকদের হাতে তুলে দিয়েছে৷ চুরি করতে এসে ৭৩ দিন নিজ বাড়িতে ফিরে গেল দুই বাংলাদেশী নাবালক৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top