News Flash

  • Home
  • Uncategorized
  • গায়ে পেট্রোল দিয়ে আগুন, হাসপাতালে ভর্তি নির্যাতিতা বধূ
Image

গায়ে পেট্রোল দিয়ে আগুন, হাসপাতালে ভর্তি নির্যাতিতা বধূ

FIRE VICTIMনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন৷৷ রাজ্যে নারী নির্যাতন, গৃহবধূ হত্যা ইত্যাদির ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ বাধারঘাটের এক গৃহবধূকে বৃহস্পতিবার দুপুর সাড়ে বারটা নাগাদ গায়ে পেট্রোল ঢেলে অগ্ণিদগ্দ করে হত্যা করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ৷ অগ্ণিদগ্দ গৃহবধূ বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ তার নাম সীমা মজুমদার৷ তার স্বামীর নাম বিষ্ণু মজুমদার৷ এব্যাপারে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ স্বামী ও শাশুড়ি হাসপাতাল থেকে অগ্ণিদগ্দ গৃহবধূকে ফেলে পালিয়ে গেছে বলে জানা গেছে৷ ঘটনার বিবরণে জানা যায়, প্রায় আট বছর আগে আড়ালিয়ার গোপীনাথ পাড়ার সীমা মজুমদারের সামাজিক প্রথায় বিয়ে হয়েছিল বাধারঘাটের বিষ্ণু মজুমদারের সাথে৷ বিয়েতে পাত্রপক্ষের দাবি অনুযায়ী নগদ টাকা, সোনাগয়না সব কিছুই মিটিয়ে দেওয়া হয়েছিল৷ কিন্তু তাতেও দাম্পত্য জীবনে সুখ শান্তি আসেনি৷ গৃহবধূকে ক্রমাগত নির্যাতন চালানো হচ্ছিল৷ এরই শেষ পরিণতি হিসেবে বৃহস্পতিবার দুপুর নাগাদ অগ্ণিদগ্দ গৃহবধূ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জবানবন্দিতে বলেছে তাকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা পুড়িয়ে মারার চক্রান্ত করেছে৷ পুলিশ অভিযোগের তদন্ত শুরু করেছে৷ রাতে সংবাদ লেখা সময় পর্যন্ত কাউকে গ্রেপ্তারের সংবাদ নেই৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমত ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top