News Flash

  • Home
  • Uncategorized
  • অবশেষে সাজা পেল ২৪ জন দোষী, গুলবার্গ সোসাইটি হত্যাকাণ্ডে ১১ জনের যাবজ্জীবন
Image

অবশেষে সাজা পেল ২৪ জন দোষী, গুলবার্গ সোসাইটি হত্যাকাণ্ডে ১১ জনের যাবজ্জীবন

নয়াদিল্লি, ১৭ জুন (হি.স.) : গুলবার্গ সোসাইটি হত্যা মামলায় ১১ জন দোষীকে যাবজ্জীবন কারাবাস দিলেন বিচারপতি পি বি দেশাই| ১২ জনকে ৭ বছরের ও ১ জনকে ১০ বছরের সাজা দেন তিনি| ঘটনার প্রায় ১৪ বছর পর, শুক্রবার সাজা পেল অপরাধীরা| বিশেষ আদালতের রায়কে স্বাগত জানালেও, আরও কঠোর সাজা আশা করেছিলেন বলে জানিয়েছেন সমাজকর্মী তিস্তা সেতালওয়াড়| প্রত্যক্ষভাবে খুনের সঙ্গে জড়িত ১১ জনকে আরও কঠোর সাজা দিতে উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন তিনি|
গোধরা পরবর্তী ২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি গুজরাতের আহমেদাবাদে গুলবার্গ আবাসনে আগুন ধরিয়ে একদল জনতা| ঘটনায় প্রাণ হারান মোট ৬৯ জন| এর মধ্যে কংগ্রেসের প্রাক্তন সাংসদ এহেসান জাফরিও ছিলেন| এই ঘটনার তদন্তে নামে বিশেষ তদন্তকারী দল| এরপরে গত ২ জুন শেষপর‌্যন্ত রায় ঘোষণা করে ২৪ জনকে দোষী সাব্যস্ত করে আদালত| যার মধ্যে ১১ জনকে খুনের মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে| বাকী অভিযুক্ত ৩৬ জনকে ছেড়ে দেওয়া হয়| যা নিয়ে অসন্তোষ দানা বেঁধেছে|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top