News Flash

  • Home
  • Uncategorized
  • মেঘালয়ের জয়ন্তিয়া পাহাড়ে বাসের মরণঝাপ, নিহত ৩১
Image

মেঘালয়ের জয়ন্তিয়া পাহাড়ে বাসের মরণঝাপ, নিহত ৩১

ACCIDENTশিলচর, ১৫ জুন ৷৷ মেঘালয়ের জয়ন্তিয়া পাহাড়ে ফের মরণঝাপ যাত্রীবাহী বাসের৷ তাতে বহু যাত্রীর হতাহতের খবর মিলেছে৷ মঙ্গলবার রাত আনুমানিক এগারটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে৷ তাতে এখন পর্যন্ত ২৩টি মৃতদেহ উদ্ধার হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে৷ নিহতের সংখ্যা এখনো নিশ্চিতভাবে বলতে পারছেন না প্রশাসনিক আধিকারিকরা৷ আহতদের জোয়াই হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে৷ নিহতদের মধ্যে সিআরপিএফের জওয়ানও রয়েছেন বলে বাহিনী সূত্রে জানা গেছে৷
মঙ্গলবার গুয়াহাটিস্থিত আরিয়ান ট্র্যাভেলসের এএস-০১-ইসি-৭৪৯৪ নম্বরের একটি যাত্রীবাহী বাস শিলচর থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেয়৷ ট্র্যাভেলসের কর্মকর্তারা জানান, বাসটি রওনা দেবার সময় ১৮ জন যাত্রী তাতে ছিলেন৷ কিন্তু পথে আরো অনেক যাত্রী বাসটিতে উঠেছেন৷ শালবাগানস্থিত সিআরপিএফ গ্রুপ সেন্টার সূত্রে জানা গেছে, ৩০ এবং ৩৪ নং ব্যাটেলিয়ানের জওয়ানরা ঐ বাসটিতে করে গুয়াহাটির উদ্দেশ্যে যাচ্ছিলেন৷ তারা মূলত সিআরপিএফের স্পোর্টস টিমের সদস্য৷ সূত্রের খবর, প্রায় ২০ জন সিআরপিএফ জওয়ান ঐ বাসে করে যাচ্ছিলেন৷ এদের মধ্যে ১২ জন জওয়ানের হদিশ মিলেছে৷ তবে, দুই জওয়ানের মৃতদেহ উদ্ধার হলেও ছয় জওয়ান এখনো নিখোঁজ বলে সূত্র অনুসারে জানা গেছে৷ এছাড়াও বাসটিতে সব মিলিয়ে অন্তত ৪০ জন যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে অনুমান৷ মঙ্গলবার রাত আনুমানিক এগারটা নাগাদ পূর্ব জয়ন্তিয়া পাহাড়ের সোনাপুর এলাকায় বাসটি প্রায় ২০০-৩০০ ফুট গভীর খাদে পড়ে যায়৷ প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাসটি নূ্যনতম ৮৫-৯০ গতিতে যাচ্ছিল৷ এই এলাকা দিয়ে এই গতিতে যাতায়াত মারাত্মক বিপদসংকুল৷ প্রত্যক্ষদর্শীর মতে, দ্রুত গতিতে থাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়৷
দুর্ঘটনার খবর মিলতেই প্রশাসনের তরফে উদ্ধার কার্যে হাত লাগানো হয়েছে৷ ঘটনাস্থলে জোয়াই পুলিশ সুপার সহ মেঘালয় প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা গিয়েছেন৷ পাশাপাশি কাছাড় জেলার শিলচর সদর থেকে উচ্চ পর্যায়ের এক আধিকারিক দল ঘটনাস্থলে গিয়েছেন৷ এদিকে, সিআরপিএফের একটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যে হাত লাগিয়েছেন৷ জানা গেছে, বৃহস্পতিবার মৃতদেহগুলি ময়না তদন্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া হবে৷ তবে, বেশ কয়েকজন নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে৷ এদিকে হাসপাতালে যারা ভর্তি রয়েছেন তাদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক৷ উল্লেখ্য, মেঘালয়ের জয়ন্তিয়া পাহাড়ে কিছুদিন বাদে বাদেই দুর্ঘটনার কবলে পড়ে প্রাণহানির ঘটনা ঘটছে৷ অধিকাংশ ক্ষেত্রেই চালকদের অসাবধানতার কারণেই দুর্ঘটনাগুলি ঘটেছে৷ এক্ষেত্রেও চালক মাত্রাতিরিক্ত গতিতে গাড়িটি চালানোর কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে৷ এদিকে, আরিয়ান ট্র্যাভেলসের সাথে বহুবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের কাছ থেকে কোন সাড়া মিলেনি৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top