News Flash

  • Home
  • Uncategorized
  • বেসরকারী ইংরেজী মাধ্যম সুকলে মর্জিমাফিক ফি নিচ্ছে কর্তৃপক্ষ, ছাত্রভর্তিতে নিলাম হচ্ছে আসন, বিদ্যা ব্যাপারীদের কোপে দিশেহারা রাজ্যের অভিভাবক মহল
Image

বেসরকারী ইংরেজী মাধ্যম সুকলে মর্জিমাফিক ফি নিচ্ছে কর্তৃপক্ষ, ছাত্রভর্তিতে নিলাম হচ্ছে আসন, বিদ্যা ব্যাপারীদের কোপে দিশেহারা রাজ্যের অভিভাবক মহল

EDUCATIONনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন৷৷ বিদ্যা ব্যাপারীদের কোপে দিশেহারা রাজ্যের অভিভাবক মহল৷ বর্হিরাজ্যে নয়, এরাজ্যেই বেসরকারি ইংরেজি মাধ্যমের সুকলে সন্তানদের ভর্তি করাতে গিয়ে অভিভাবকদের নাভিশ্বাস উঠে গেছে৷ অভিযোগ, রাজধানী আগরতলার বনেদি বেসরকারি ইংরেজি মাধ্যমে ভর্তি করানোর ক্ষেত্রে উচ্চহারে ফি আদায় করা হচ্ছে৷ একেক সময় একেক হারে ফি নিচ্ছেন সুকল কর্তৃপক্ষ৷
অভিযোগ উঠেছে, রাজধানী আগরতলার শ্রীকৃষ্ণ মিশন, ভারতীয় বিদ্যাভবন, হিন্দি হায়ার সেকেন্ডারি সুকল সহ আরো কয়েকটি সুকলে ছাত্রছাত্রীদের ভর্তির ফি হঠাৎ বাড়িয়ে দেওয়া হচ্ছে৷ একজন ছাত্রকে ভর্তি করাতে কখনো ১৬ হাজার টাকা আবার কখনো অন্য আরেকজন ছাত্রের কাছ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে৷ তাতে অভিভাবক মহল মহা সমস্যায় পড়েছেন৷
রাজ্যে সরকারি সুকলগুলির মান ক্রমশ তলানিতে৷ স্বাভাবিকভাবেই ঝোঁক বেড়েছে বেসরকারি সুকলগুলোর দিকে৷ সম্প্রতি অডিট রিপোর্টেও তথ্য উঠে এসেছে সরকারি সুকলগুলির তুলনায় বেসরকারি সুকলগুলিতে ছাত্র ভর্তির হার অত্যাধিক ভাবে বেড়েছে৷ জনৈক অভিভাবক জানিয়েছেন, ছেলেকে ভর্তি করাতে শ্রীকৃষ্ণ মিশন সুকলে ১৬ হাজার টাকা ভর্তি ফি বাবদ তাকে দিতে হয়েছে৷ সুকলের নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক অভিভাবক জানিয়েছেন, তার মেয়েকে সুকলে ভর্তি করানোর সময় জানতে পারেন মাত্র দুটি সিট অবশিষ্ট রয়েছে৷ তখন সুকল কর্তৃপক্ষ নিলামী শুরু করেন৷ দুটি সিটের সর্বোচ্চ দর উঠেছে ২৫ হাজার টাকা করে৷ তিনি জানান, ২৫ হাজার টাকা দেওয়ার সামর্থ্য তার ছিল না৷ ফলে, ঐ সুকলে তার মেয়েকে তিনি ভর্তি করাতে পারেননি৷ তবে রাজধানীর দুই বনেদি ব্যবসায়ী তাদের সন্তানদের ২৫ হাজার টাকা করে ফি দিয়ে ঐ সুকলে ভর্তি করেছেন৷
এদিকে, বেসরকারি ইংরেজি মাধ্যম সুকলগুলির পরিচালন কমিটির সদস্যরা কোন ধরনের অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে না বলে দাবি করেন৷ তাদের বক্তব্য সুকলের নির্দিষ্ট যে ফি স্টাকচার রয়েছে সে অনুযায়ী ছাত্রছাত্রীদের ভর্তি ফি আদায় করা হচ্ছে৷ তাতে, এক নতুন প্রশ্ণ জন্ম দিয়েছে৷ অভিভাবক মহলের মতে, বর্হিরাজ্যের কলেজগুলিতে ভর্তি করানোর মত রাজ্যের বনেদি ইংরেজি মাধ্যম স্কুলগুলিতেও একটি চক্র এই ফি বাণিজ্যে মেতে উঠেছেন৷ তাদের সাথে মিলে সুকল পরিচালন কমিটির একাংশ কর্তারা ছাত্রছাত্রী ভর্তি করানোর নাম করে অভিভাবকদের কাছ থেকে মোটা অঙ্ক হাতিয়ে নিচ্ছেন৷ অভিভাবকরাও সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে অনেকটাই নিরূপায় হয়ে মোটা টাকা তাদের হাতে তুলে দিচ্ছেন৷
এধরনের ঘটনা কেবল এবছরই হচ্ছে তেমনটা নয়৷ বেশ কয়েক বছর ধরে এই প্রথা শুরু হয়েছে৷ কিন্তু আশ্চর্য্যের বিষয় প্রশাসনের এবিষয়ে কোন নজরদারি রাখার প্রয়োজনীয়তা বোধ করছে না৷ অভিভাবক মহলের অভিযোগ, ছাত্র ভর্তির নাম করে সুকল কর্তৃপক্ষ নির্দিষ্ট ফি’র থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে এর সঠিক নজরদারি প্রয়োজন রয়েছে৷ সরকার এবিষয়ে কোন ধরনের খোঁজখবর রাখছে না৷ ফলে, সুকল কর্তৃপক্ষ যে যার মত করে ছাত্র ভর্তির নামে অভিভাবকদের পকেট কেটে চলেছেন৷ জনৈক অভিভাবক জানিয়েছেন, রাজ্য সরকার বেসরকারি ইংরেজি মাধ্যম সুকলগুলির প্রতি সম্পূর্ণ উদাসীন৷ ফলে, সুকলগুলি অভিভাবকদের উপর অতিরিক্ত অর্থের বোঝা চাপিয়ে দিচ্ছে৷ দাবি উঠেছে, এসমস্ত বিষয়ে রাজ্য সরকার সুকলগুলির দিকে নজরদারি বাড়াতে হবে৷ এখনই ঐ সুকলগুলির লাগাম টানা না হলে আগামীদিনে আরো ভয়ংকর হয়ে উঠবে বলে অভিভাবক মহল আশঙ্কা করছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top