News Flash

  • Home
  • Uncategorized
  • মামা ও ভাগ্ণের সশস্ত্র বিবাদে জখম অপরজন
Image

মামা ও ভাগ্ণের সশস্ত্র বিবাদে জখম অপরজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন৷৷ সিধাইয়ের লেফুঙ্গা থানা এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছে৷ আহতের নাম খোকন সরকার(৩২)৷ বাড়ি লেফুঙ্গা থানাধীন খোকনমণি পাড়ায়৷ জানা যায়, মামা-ভাগিনার মধ্যে বিরোধের জেরেই বাবা খোকন সরকার ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন৷ তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ অবস্থা সংকটজনক হওয়ায় তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ অভিযুক্তের নাম দেবজিৎ সরকার৷ জানা যায়, মামা-ভাগিনার মধ্যে গত কিছুদিন ধরেই বিবাদ চলছিল৷ মামা খোকন সরকার ভাগিনার শ্বশুর বাড়িতে বদনাম করেছে বলে অভিযোগ৷ সে অভিযোগের ভিত্তিতেই মামাকে ডেকে এনে ধারালো অস্ত্রে কুপিয়ে হত্যার চেষ্টা করে ভাগ্ণে৷ গুণধর ভাগিনার এহেন কান্ড ঘিরে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ এব্যাপারে লেফুঙ্গা থানায় মামলা গৃহীত হয়েছে৷ এখনো পর্যন্ত গ্রেপ্তারের সংবাদ নেই৷ ঘটনা  কে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top