News Flash

  • Home
  • Uncategorized
  • তুফানে লন্ডভন্ড দক্ষিণ ও গোমতী জেলার বহু গ্রাম, গাছ পড়ে প্রাণ গেল এক ব্যক্তির, জখম দুই
Image

তুফানে লন্ডভন্ড দক্ষিণ ও গোমতী জেলার বহু গ্রাম, গাছ পড়ে প্রাণ গেল এক ব্যক্তির, জখম দুই

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, উদয়পুর, আগরতলা, ১১ জুন৷৷ গাছ পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক ব্যক্তির৷ আহত আরও দু’জন৷

শনিবার বিশালগড়ের চেলিখলায় অটোর উপর গাছ পড়ে প্রাণ হারান এক ব্যক্তি৷ বিশালগড় হাসপাতাল থেকে তোলা নিজস্ব ছবি৷
শনিবার বিশালগড়ের চেলিখলায় অটোর উপর গাছ পড়ে প্রাণ হারান এক ব্যক্তি৷ বিশালগড় হাসপাতাল থেকে তোলা নিজস্ব ছবি৷

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর আনুমানিক সোয়া বারটা নাগাদ বিশালগড়ের চেলিখলা এলাকায়৷ আহত দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় জি বি হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷ মৃত ব্যক্তির নাম জীবন দাস৷ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়৷
রাবার কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে গাছ ভেঙ্গে পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক ব্যক্তির৷ নাম জীবন দাস৷ মর্মান্তিক এই দূর্ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে বিশালগড় মহকুমার চেলিখলা এলাকায়৷ এছাড়া আহত হয়েছেন আরও দু’জন৷ আহতদের আশঙ্কাজনক অবস্থায় জি বি হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷ ঘটনার বিবরণে জানা যায়, চেলিখলা এলাকার বাসিন্দা জীবন দাস তার এক সহকর্মী সত্যরঞ্জন দত্তকে নিয়ে চেলিখলা এলাকা পেরিয়ে পাশের গ্রামে যায়৷ বিশালগড় থেকে তারা টিআর-০১-সি-৩০২৪ নম্বরের এটোটি নিয়ে যেতেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি নামে৷ বৃষ্টির জন্য একটা তুলা গাছের সামনে দাঁড়ায়৷ অটোটি থামতেই পাশের তুলাগাছটি হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে অটোটির উপর৷ এতে অটোটি একেবারে দমুড়ে মুচড়ে যায়৷ অটোতে থাকা জীবন দাস ঘটনাস্থলেই গাছের চাপায় প্রাণ হারান৷ তাছাড়া চালক ও অন্যএক যাত্রী গুরুতর জখম হন৷
এদিকে, এলাকাবাসীর মারফত খবর পেয়ে ছুটে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা৷ উদ্ধার করা হতাহতদের৷ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে আহত দু’জনকে জি বি হাসপাতালে রেফার করা হয়৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷
এদিকে, গোমতী জেলার কাকড়াবনের তুলামুড়া এলাকায় একটি কমান্ডার জীপের উপর গাছ ভেঙ্গে পড়ে সঞ্জয় গোপ নামে এক ব্যক্তি গুরুতর জখম হয়েছেন৷ ঘটনার বিবরণে জানা গিয়েছে, শনিবার দুপুর বারোটা নাগাদ সঞ্জয় গোপ তাঁর নিজের কমান্ডার জীপ (টিআর-০৩-২২৫৪) নিয়ে কাকড়াবন থেকে তুলামুড়া যাচ্ছিল৷ তুলামুড়ার কাছে পৌঁছতেই একটি বড় গাছ হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে জীপের উপর৷ তাতে তিনি গুরুতর জখম হয়েছেন৷ সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় কাকড়াবন ফায়ার স্টেশনে৷ ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়ি নিয়ে রওয়ানা হয়েছিলেন৷ কিন্তু একটু যাওয়ার পরই ফায়ার সার্ভিসের গাড়িটি বিকল হয়ে যায়৷ পরে উদয়পুর থেকে ফায়ার সার্ভিসের একটি গাড়ি গিয়ে গুরুতর জখম অবস্থায় সঞ্জয় গোপকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়৷ তাঁর অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে৷
অন্যদিকে, গোমতী ও দক্ষিণ জেলার বিভিন্ন মহকুমাতে শনিবার প্রবল বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ ঝড় তুফানে বহু বাড়ি ঘর ভেঙ্গে গিয়েছে৷ বহু বিদ্যুৎ খঁুটি ভূপাতিত হয়েছে৷ অনেক গাছ ভেঙে পড়েছে৷ রাজ্যের অন্যান্য মহকুমা থেকেও বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top