News Flash

  • Home
  • Uncategorized
  • উচ্চশিক্ষা লাভের পর স্বদেশে ফিরে আসতে কৃতিদের প্রতি মুখ্যমন্ত্রীর আহ্বান
Image

উচ্চশিক্ষা লাভের পর স্বদেশে ফিরে আসতে কৃতিদের প্রতি মুখ্যমন্ত্রীর আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন৷৷ উচ্চশিক্ষা লাভের জন্য বিদেশে যেতে হতেই পারে৷ কিন্তু উচ্চশিক্ষা লাভের পর দেশে

এসএফআইয়ের উদ্যোগে আয়োজিত মেধা সম্মান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি পরীক্ষার্থীরা৷ শনিবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবন থেকে তোলা নিজস্ব ছবি৷
এসএফআইয়ের উদ্যোগে আয়োজিত মেধা সম্মান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি পরীক্ষার্থীরা৷ শনিবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবন থেকে তোলা নিজস্ব ছবি৷

ফিরে আসতেই হবে৷ দেশের মানুষের জন্য কাজ করতে হবে৷ দেশ ও মায়ের মধ্যে কোনও ফারাক নেই৷ আজ বিকালে রবীন্দ্রি শতবার্ষিকী ভবনে কৃতী ছাত্রছাত্রীদের মেধা সম্মান ও সংবর্ধুনা জ্ঞাপন অনুষ্ঠানে এই আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড অঞ্জন কুমার ঘোষ৷ ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে৷ অনুষ্ঠানে ২০১৬ শিক্ষাবর্ষে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে প্রথম দশ স্থানাধিকারীদের সম্মানিত করা হয়৷ তাদের হাতে মানপত্র এবং স্মারক উপহার তুলে দেন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং উপাচার্য অঞ্জন কুমার ঘোষ৷ উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান, বাণিজ্য ও কলা বিভাগ মিলিয়ে প্রথম দশ স্থানাধিকারীদের পুরসৃকত করা হয়৷
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সরকার পরীক্ষায় কৃতিত্বের জন্য ছাত্রছাত্রী, তাদের বাবা-মা, অভিভাবক, শিক্ষক শিক্ষিকাদেরও অভিনন্দন জানান৷ তিনি বলেন, ছাত্র-ছাত্রীরা তাদের জীবনে প্রথম বা দ্বিতীয় সাফল্য অর্জন করেছে৷ জীবনের পরবর্তী পর্যায়ে আরও সাফল্য অর্জনের জন্য তাদের চেষ্টা চালিয়ে যেতে হবে৷ আত্মবিশ্বাস এবং বলিষ্ঠতা নিয়ে সাফল্য পাওয়ার পরিকল্পনা করতে হবে৷ মুখ্যমন্ত্রী বলেন, পরীক্ষায় ভাল নম্বর পাওয়ার মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়লে জীবনের সাফল্যও সীমাবদ্ধ হয়ে পড়বে৷ নিজেকে সাধারণ মানুষের আস্থা বিশ্বাস ভরসাস্থলে পরিণত করতে হবে৷ মানুষকে ভালবাসতে হবে৷ সমাজের সুবিধা অসুবিধার কথা জানতে হবে৷ এদের কথা না ভাবলে, সমাজ জীবনে ছাপ ফেলার চেষ্টা না করলে নিজের পরিবারও আপনাকে ভুলে যাবে৷ সমাজের জন্য কাজ করলে মানুষের হৃদয়ে চিরকালের জন্য জায়গা পাওয়া যাবে৷
মুখ্যমন্ত্রী বলেন, মানব সম্পদ বিকাশের জন্য শিক্ষা এবং স্বাস্থ্য হলো মূল ভিত্তি৷ ত্রিপুরা সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেটের সব থেকে বেশী টাকা ব্যয় করছে৷ অথচ কেন্দ্রীয় সরকার যেভাবে শিক্ষা ব্যবস্থা পরিচালনা করছে তাতে গরীব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত ছাত্রছাত্রীরা উচ্চ শিক্ষার সুযোগ পাবেনা৷ রাজ্য সরকারের বক্তব্য হলো শিক্ষা সবার জন্য৷ সেই লক্ষ্য নিয়েই রাজ্য সরকার কাজ করছে৷
আলোচনায় উপাচার্য ড অঞ্জন কুমার ঘোষ ছাত্রছাত্রীদের তাদের সাফল্যের জন্য অভিনন্দন জানান৷ তিনি বলেন, ছাত্র ছাত্রীদের জীবনে আরও অনেক পরীক্ষা আসবে৷ সব পরীক্ষায় যেন তারা সাফল্যের সঙ্গে উর্ত্তীণ হয়৷ তারা যেন তাদের বিভাগে পড়াশুনা করে সর্বোচ্চ সাফল্য পায়৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এস এফ আই-র ত্রিপুরা রাজ্য কমিটির সভানেত্রী নীলাঞ্জন রায়৷ আলোচনা করেন সংগঠনের সম্পাদক নবারুণ দেব৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top