News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশে মৌলবাদী অত্যাচারে বিপন্ন সংখ্যালঘুরা, ফের খুন পুরোহিত
Image

বাংলাদেশে মৌলবাদী অত্যাচারে বিপন্ন সংখ্যালঘুরা, ফের খুন পুরোহিত

muder photoনিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১০ জুন৷৷ প্রাণ সংশয় নিয়ে বাংলাদেশে সংখ্যালঘুরা দিন কাটাচ্ছেন৷ প্রতিনিয়ত মৌলবাদীদের রক্তচক্ষুর মুখে পড়তে হচ্ছে তাঁদের৷ কয়েকদিন আগে আশ্রমের পুরোহিত হত্যার পর শুক্রবার ভোরে ফের অনুকূল চন্দ্র ঠাকুর সেবাশ্রমের পুরোহিতকে কুপিয়ে হত্যা করেছে মৌলবাদী জঙ্গিরা৷ জানা গেছে, ঐ আশ্রমের পুরোহিত নিত্যরঞ্জন পান্ডেকে ভোর বেলায় কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা৷ তাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়৷ বাংলাদেশের পাবনাস্থিত অনুকূল চন্দ্র ঠাকুর সেবাশ্রমের এই সেবক প্রতিদিনই ভোরে প্রাতঃভ্রমণে বের হতেন৷ শুক্রবার ভোরে প্রাতঃভ্রমণে বের হলে তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়৷ পাবনার পুলিশ সুপার আলমগির কবির বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সংগঠিত জঙ্গি কর্তৃক হত্যাকান্ডের সঙ্গে এই হত্যাকান্ডের যথেষ্ট মিল রয়েছে৷ একই গোষ্ঠী এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে৷ তাতে মৌলবাদী জঙ্গিরাই ঐ পুরোহিতকে হত্যা করেছে বলে অনুমান করা হচ্ছে৷
এর আগে গত ৭ জুন জিনাইদহে হিন্দু পুরোহিত গোপাল গাঙ্গুলি, ৫ জুন নাটুরে খ্রিস্টান দোকানি সুনীল গোমেজ এবং একই দিনে চট্টগ্রামে পুলিশ কর্মকর্তা বাবুল আখতারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে হত্যা করে দুর্বৃত্তরা৷ পাবনা সদর থানার ভারপ্রাপ্ত ওসি আবদুল্লাহ আল হাসান বলেন, নিত্যরঞ্জনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে৷
পুলিশ জানিয়েছে, নিহত নিত্যরঞ্জন প্রায় ৩৫ বছর ধরে সেবাশ্রমটিতে পুরোহিত হিসেবে কর্মরত ছিলেন৷ তাঁর দেশের বাড়ি গোপালগঞ্জ জেলার আরুয়াপাড়া কংশপুর গ্রামে৷ তাঁর সহকর্মীরা জানিয়েছেন, তিনি আশ্রমের সবচেয়ে দায়িত্বশীল ও কর্মনিষ্ট সেবক ছিলেন৷ নিত্য রঞ্জনের সাথে কারোর শত্রুতা ছিল বলে তাদের জানা নেই৷ জানা গেছে, এদিন ভোরে তার উপর পেছন থেকে ঝাপিয়ে পড়ে দুর্বৃত্তরা৷ প্রথমে পেছন থেকে ঘাড়ে কোপ মারা হয়৷ মাথায়ও বেশ কয়েকবার কোপ মারা হয়েছে৷ ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে৷ কোপানোর ধরন দেখে খুনীরা তাঁর মাথা বিচ্ছিন্ন করে ফেলতে চেয়েছিল বলে ধারণা পুলিশের৷
তাঁর সহকর্মীরা জানিয়েছেন নিত্যরঞ্জনের বয়স হয়েছিল ৬২ বছর৷ ডায়াবেটিসের রোগী হওয়ার দরুণ হাঁটতে বেরুতে সকালে৷ এই খুনের ঘটনাটি এখনো পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি বলে পুলিশ জানিয়েছে৷
উল্লেখ্য, বেশ কয়েকবছর ধরে কট্টরপন্থী ইসলামি জঙ্গিদের হাতে একের পর এক খুন হচ্ছেন মুক্তমনা ব্লগার, যুক্তিবাদী অধ্যাপক, সমকামী মানবাধিকার কর্মী, পুরোহিত যাজক ও সংখ্যালঘু সম্প্রদায়ের সাধারণ মানুষ৷ গত তিন বছরে খুনের সংখ্যা ৫০ ছাড়িয়েছে৷ প্রতি সপ্তাহেই একাধিক মানুষের মৃত্যুর খবর পৌঁছায়৷ এখনো পর্যন্ত বেশিরভাগ খুনের দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস এবং আলকায়দার দক্ষিণ এশিয়ার শাখা৷ তবে, এব্যাপারে আলাদামত পোষণ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ তাঁর দাবি, আইএস ও আলকায়দার নাম করে দেশীয় জঙ্গিরাই এসব হামলা চালাচ্ছে৷
এদিকে, সাম্প্রতিক সকল হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় হিন্দু মহাজোট, পূজা উদযাপন পরিষদ সহ বিভিন্ন সামাজিক সংগঠন৷ ঐক্যবদ্ধ হয়ে অসাম্প্রদায়িক শক্তিকে এগিয়ে আসার আহ্বানও জানান তারা৷ শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের পাশাপাশি খুনী চক্রের মুলোৎ পাটনের দাবি জানান বক্তারা৷ অপরাধীদের গ্রেপ্তার করে দ্রুত ট্রাইব্যুনালে বিচার করার জোর দাবি জানান তাঁরা৷ এব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেন তারা৷ মানববন্ধন থেকে নিহতদের স্মরণে আগামী ২০ জুন দেশব্যাপী বিশেষ প্রার্থনা সভার কর্মসূচী ঘোষণা করে পূজা উদযাপন পরিষদ৷
উল্লেখ্য, বাংলাদেশে সংখ্যালঘুরা প্রতিদিনই প্রাণ সংশয়ে দিন কাটাচ্ছেন৷ বহু হিন্দু পরিবার রয়েছেন যারা গত কয়েকদিনে বাংলাদেশ থেকে ত্রিপুরায় গিয়েছেন৷ অনেকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন৷ পরিস্থিতি স্বাভাবিক না হলে আগামীদিনে সংখ্যালঘুরা বাংলাদেশে নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখাই দায় হবে বলে মনে হচ্ছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top