News Flash

  • Home
  • Uncategorized
  • মথুরা-কাণ্ডে কার্যত সিবিআই-এর দাবি তুললেন রাজনাথ সিং
Image

মথুরা-কাণ্ডে কার্যত সিবিআই-এর দাবি তুললেন রাজনাথ সিং

আমরোহা,  ৫ জুন (হি.স.): অখিলেশ সরকার যদি সত্যই এই ঘটনার গোড়া পর্যন্ত পৌঁছতে চায়, তাহলে কেন্দ্রের কাছে সিবিআই তদন্তের আবেদন জানাবে৷ মথুরা-কাণ্ডে রবিবার আমরোহার জনসমাবেশে এভাবেই রাজ্য সরকারের ভুমিকা নিয়ে সরব হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ৷ রাজনাথ আরও বলেন, ‘‘এটা কোনও ক্ষুদ্র ঘটনা নয়৷ উত্তরপ্রদেশ সিবিআই তদন্ত চাইলে, আমরা তাদের সাহায্য করব৷’’ মথুরার ঘটনায় ষড়যন্ত্র রয়েছে বলেও মন্তব্য করেন রাজনাথ৷ তিনি বলেন, ‘‘মনে হচ্ছে কোনও গোপন কথা রয়েছে৷ এই গোপন কথা ফাঁস হওয়া দরকার৷’’ উল্লেখ্য, উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে জবরদখলকারীদের সংঘর্ষে রণক্ষেত্রের আকার নেয় মথুরা৷ পুলিশ সুপার সহ এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ জনের৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top