News Flash

  • Home
  • Uncategorized
  • মোদীর প্রশংসায় পঞ্চমুখ ওম পুরী, ইঙ্গিত বিজেপিতে যোগদানের
Image

মোদীর প্রশংসায় পঞ্চমুখ ওম পুরী, ইঙ্গিত বিজেপিতে যোগদানের

om puriনয়াদিল্লি, ২ জুন (হি.স.) : বিজেপিতে যোগদানের ইঙ্গিত দিলেন বলিউড অভিনেতা ওম পুরী| নিজের ছবির প্রচার করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেন ওই বলিউট অভিনেতা| তিনি বলেন, নরেন্দ্র মোদীর শরনাপন্ন হওয়া ছাড়া তো আর উপায় নেই| বলেন, অন্যদের তো দেখা হয়ে গিয়েছে| এখন মোদীর কোলে বসা ছাড়া আর অন্য কোনও বিকল্প নেই|
তাঁর আগামী সিনেমা মরাঠাওয়াড়া-র প্রচারে সাংবাদিক বৈঠকে ওম পুরী কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকেও একহাত নিয়েছেন| তিনি বলেছেন, সোনিয়া গান্ধী তাঁর ছেলেকে প্রধানমন্ত্রী করতে চাইছেন| কিন্তু তাঁর বয়স ও অভিজ্ঞতা দেখুন| তিনি কী বলেন, তা দেখুন| আমরা কি পাগল? প্রণব মুখোপাধ্যায় খুবই অভিজ্ঞ ও শিক্ষিত নেতা| কংগ্রেসে তিনি দীর্ঘদিন ধরে ছিলেন| আপনার ছেলেকে প্রধানমন্ত্রী করতে তাঁকে রাষ্ট্রপতি করে দিলেন|
একসময় আন্না হাজারের দুর্নীতি বিরোধী আন্দোলনে অংশ নেওয়া এই প্রবীণ অভিনেতার অভিযোগ, ১৫ বছর প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে হাতের পুতুল করে রেখেছিলেন সোনিয়া| মনমোহন তো লোকজনের চোখের দিকে তাকাতেন না, কথাও বলতেন না| মোদী অন্তত এরকম নয় বলেও মন্তব্য করেছেন ওম পুরী|
তিনি সমস্ত সাংসদদের মরাঠাওয়াড়া সিনেমাটি দেখার আর্জি জানিয়েছেন| ওম পুরী বলেছেন, বহু গবেষণার পর এই সিনেমা তৈরি করা হয়েছে| সিনেমায় খরা-পীড়িত মরাঠাওয়াড়ার এক কৃষকের ভূমিকায় অভিনয় করেছেন| ওম পুরী বলেছেন, কৃষকদের সমস্যার সুরাহা না হলে তা দেশের পক্ষে লজ্জাজনক|-

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top