নয়াদিল্লি, ২ জুন (হি.স.) : বিজেপিতে যোগদানের ইঙ্গিত দিলেন বলিউড অভিনেতা ওম পুরী| নিজের ছবির প্রচার করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেন ওই বলিউট অভিনেতা| তিনি বলেন, নরেন্দ্র মোদীর শরনাপন্ন হওয়া ছাড়া তো আর উপায় নেই| বলেন, অন্যদের তো দেখা হয়ে গিয়েছে| এখন মোদীর কোলে বসা ছাড়া আর অন্য কোনও বিকল্প নেই|
তাঁর আগামী সিনেমা মরাঠাওয়াড়া-র প্রচারে সাংবাদিক বৈঠকে ওম পুরী কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকেও একহাত নিয়েছেন| তিনি বলেছেন, সোনিয়া গান্ধী তাঁর ছেলেকে প্রধানমন্ত্রী করতে চাইছেন| কিন্তু তাঁর বয়স ও অভিজ্ঞতা দেখুন| তিনি কী বলেন, তা দেখুন| আমরা কি পাগল? প্রণব মুখোপাধ্যায় খুবই অভিজ্ঞ ও শিক্ষিত নেতা| কংগ্রেসে তিনি দীর্ঘদিন ধরে ছিলেন| আপনার ছেলেকে প্রধানমন্ত্রী করতে তাঁকে রাষ্ট্রপতি করে দিলেন|
একসময় আন্না হাজারের দুর্নীতি বিরোধী আন্দোলনে অংশ নেওয়া এই প্রবীণ অভিনেতার অভিযোগ, ১৫ বছর প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে হাতের পুতুল করে রেখেছিলেন সোনিয়া| মনমোহন তো লোকজনের চোখের দিকে তাকাতেন না, কথাও বলতেন না| মোদী অন্তত এরকম নয় বলেও মন্তব্য করেছেন ওম পুরী|
তিনি সমস্ত সাংসদদের মরাঠাওয়াড়া সিনেমাটি দেখার আর্জি জানিয়েছেন| ওম পুরী বলেছেন, বহু গবেষণার পর এই সিনেমা তৈরি করা হয়েছে| সিনেমায় খরা-পীড়িত মরাঠাওয়াড়ার এক কৃষকের ভূমিকায় অভিনয় করেছেন| ওম পুরী বলেছেন, কৃষকদের সমস্যার সুরাহা না হলে তা দেশের পক্ষে লজ্জাজনক|-
মোদীর প্রশংসায় পঞ্চমুখ ওম পুরী, ইঙ্গিত বিজেপিতে যোগদানের
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















