News Flash

  • Home
  • Uncategorized
  • বিভিন্ন স্থানে নজরুল জয়ন্তী পালিত
Image

বিভিন্ন স্থানে নজরুল জয়ন্তী পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/তেলিয়ামুড়া, ২৫ মে৷৷ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধার সাথে আজ রাজ্য জুড়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম দিবস পালন করা হয়৷ এ উপলক্ষে তথ্য ও সংসৃকতি দপ্তরের উদ্যোগে আজ সন্ধ্যায় নজরুল কলাক্ষেত্রে আয়োজিত হয় শ্রদ্ধাঞ্জলী ও সাংসৃকতিক অনুষ্ঠান৷ এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তপশিলী জাতি কল্যাণ মন্ত্রী রতন ভৌমিক৷ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অজিত গুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার৷ সভাপতিত্ব করেন তথ্য ও সংসৃকতি মন্ত্রী ভানুলাল সাহা৷ অনুষ্ঠানের শুরুতে কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করে অতিথিগণ শ্রদ্ধা জানান৷
অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে পর্যটন মন্ত্রী রতন ভৌমিক বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্যবাদী কবি৷ নজরুলের বিশ্বাস ও ভাবনার বহিঃপ্রকাশ পেয়েছে তাঁর লেখনীতে৷ তার যে সাম্প্রদায়িকতা বিরোধী মনোভাব, অত্যাচারিত নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ের কথা, ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে তাঁর লেখনী এই সকল ভাবনা চিন্তাকে আগামী প্রজন্মের নিকট নিয়ে যেতে হবে৷ যাতে করে বৈষম্যহীন সুস্থ সমাজ গড়ে উঠে৷ তিনি বলেন, নজরুলের চর্চাকে আরও প্রসারিত ও প্রাসঙ্গিক করে তুলতে হবে৷
অনুষ্ঠানে সভাপতির ভাষণে তথ্য ও সংসৃকতি মন্ত্রী ভানুলাল সাহা বলেন, নজরুলের চিন্তা ভাবনা আজকের দিনেও প্রাসঙ্গিক৷ নজরুলের মূল ভাবনাকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেবার লক্ষ্যে সবাইকে এক সাথে কাজ করতে হবে৷ তিনি বলেন, আমাদের দেশে বর্তমান সময়ে সাম্প্রদায়িকতার শক্তি যেভাবে মাথা চাড়া দিয়ে উঠছে, সেদিক দিয়ে কাজী নজরুলের চিন্তা ও ভাবনা এখন দেশে অত্যন্ত প্রাসঙ্গিক৷ এই সময়ে নতুন প্রজন্মকে নজরুলের বিভিন্ন রচনা ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে ধর্মনিরপেক্ষতার দৃষ্টিভঙ্গিতে উদ্বুদ্ধ করে তুলতে হবে৷ তিনি বলেন, সরকারী ও বেসরকারী বিভিন্ন সংস্থার উদ্যোগে আজকের দিনটি যথাযোগ্য মর্যাদার সাথে রাজ্যে পালিত হয়ে থাকে৷ বিশেষ অতিথি বাংলাদেশের কুমিল্লা জেলার অজিত গুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার কাজী নজরুল ইসলামের জীবনের বিভিন্ন দিক উল্লেখ করে বলেন, তিনি ছিলেন সাম্প্রদায়িক বিরোধী কবি৷ তিনি একদিকে যেমন ইসলামীক গজল লিখেছেন তেমনি তিনি শ্যামা সঙ্গীতও রচনা করেছিলেন৷ নজরুল মানুষের কথা বলতেন৷ সর্বদা তাদের সহায়তার কথা ভাবতেন৷ তিনি কুমিল্লায় পাঁচবার এসেছিলেন যা এক সময় ত্রিপুরা রাজ্যেরই অংশ ছিল৷ নজরুলের কবিত্ব সত্ত্ব বিকাশে কুমিল্লার অবদান ছিল৷ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান তথ্য ও সংসৃকতি দপ্তরের অধিকর্তা শান্তুনু দেববর্মণ৷ কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পী ও সংস্থা সমূহের সমন্বয়ে মনোজ্ঞ সাংসৃকতিক অনুষ্ঠান পরিবেশিত হয়৷
বুধবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১১৭ তম জন্মজয়ন্তী৷ এই উপলক্ষ্যে দিনভর বিভিন্ন অনুষ্ঠানের কর্মসূচী৷ তেলিয়ামুড়া মহকুমা তথ্য সংসৃকতি পর্যটন দপ্তর, তেলিয়ামুড়া পুর পরিষদ ও কবি নজরুল বিদ্যাভবন যৌথ উদ্যোগে বুধবার পালন করা হয় কবির জন্মজয়ন্তী৷ এদিনে সকাল সাতটায় পুর পরিষদ অফিস প্রাঙ্গমে কবি প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়৷ পরে কবি নজরুল বিদ্যাভবনে শুরু হয় দ্বিতীয় পর্বের অনুষ্ঠান৷ অনুষ্ঠানে নজরুলের মর্মমূর্তিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলন করেন এলাকার বিধায়িকা গৌরী দাস৷
অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন কবি নজরুল বিদ্যাভবনে সহকারী প্রধান শিক্ষক চন্দন বিশ্বাস৷ অনুষ্ঠানে উদ্বোধক তথা এলাকার বিধায়িকা গৌরী দাস বিদ্রোহী কবির প্রসঙ্গে বলেন, কবি নজরুল ইসলামের জন্ম ১৮৯৯ খ্রিস্টাব্দের ২৫ মে৷ তিনি ছিলেন সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্র৷ কবি নজরুল কেবল সাহিত্য জগতে নিজেকে আবদ্ধ করে রাখেননি৷ তিনি সৈনিক থেকে সাংবাদিকও ছিলেন৷ কবির লেখনি দ্বারা সমাজে সাম্প্রদায়িকতা হানাহানি বন্ধ করে দিয়েছিলেন৷ একদা কবি বলেছিলেন এক বৃন্তে দুই ফুল হিন্দু মুসলমান৷ বিধায়িকা ভাষণে কবি নজরুল বিদ্যাভবনের কাজকর্মে ভূয়সী প্রশংসা করেন৷ এছাড়াও অনুষ্ঠানে ভাষণ দেন মহকুমা শাসক বিম্বিসার ভট্টাচার্য, এসএমসি কমিটির চেয়ারম্যান অশোক দাসগুপ্ত, পুর পরিষদের চেয়ারপার্সন সজল কুমার দে সহ অন্যান্যরা৷ তবে কবি নজরুল অনুষ্ঠানের পর্বের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা সহ অন্যান্য অনুষ্ঠানও হয়৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top