News Flash

  • Home
  • Uncategorized
  • ঘরে অবস্থান করে চিকিৎসকের সর্বস্ব হাতিয়ে নিল চোর
Image

ঘরে অবস্থান করে চিকিৎসকের সর্বস্ব হাতিয়ে নিল চোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে৷৷ দিনদুপুরে রাজধানী আগরতলার হারাধন সংঘ এলাকায় এক হোমিওপ্যাথি চিকিৎসকের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে৷ জানা গেছে, ডাঃ সঞ্জয় দাসের বাড়িতে এদিন সকাল ১১টা থেকে দুপুর ১টার মধ্যে চুরির ঘটনা ঘটেছে৷ তিনি জানিয়েছেন, নগদ ২৫ হাজার টাকা, স্বর্ণালঙ্কার সহ বহু মূল্যবান সামগ্রী চুরি হয়েছে৷ ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না৷ বেলা ১টা নাগাদ ডাঃ দাস বাড়িতে এসে চুরির ঘটনাটি টের পান৷ সঙ্গে সঙ্গে পূর্ব আগরতলা থানায় চুরির ঘটনা সম্পর্কে জানান তিনি৷ পুলিশ এসে সমস্ত কিছু সরেজমিনে তদন্ত করে একটি মামলা হাতে নিয়েছে৷ প্রাথমিকভাবে অনুমান আগে থেকেই চোর ঘরে অবস্থান করছিল৷ কারণ, যে ঘরে চুরি হয়েছে তার দরজাটি ভেতর থেকে লাগানো ছিল৷ চোর পালানোর সময় ঐ দরজা দিয়েই পালিয়েছে বলে অনুমান করা হচ্ছে৷ কারণ, কোন ঘরের দরজা কিংবা জানালা  ভাঙা নেই৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top