News Flash

  • Home
  • Uncategorized
  • জলের দাবীতে জাতীয় সড়ক অবরোধে নামল হাসপাতালের রোগীরা
Image

জলের দাবীতে জাতীয় সড়ক অবরোধে নামল হাসপাতালের রোগীরা

water tape-5নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে৷৷ পানীয় জল সহ ব্যবহারের জলের দাবীতে এবার রাস্তায় নামল হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা৷ সেই সঙ্গে রোগীর আত্মীয় পরিজনরা্য৷ ঘটনা উদয়পুরে৷ সংবাদে প্রকাশ, শনিবার থেকে উদয়পুরের টেপানিয়াস্থিত গোমতী জেলা হাসপাতালে পানীয় জল সহ ব্যবহারের কোন জল নেই৷ এর আগেও বহুবার হাসপাতালে জল ছিল না৷ এই ব্যাপারে হাসপাতল সুপার শিবপদ চক্রবর্তী সহ উর্দ্ধতন কর্তৃপক্ষকে বহুবার জানিয়েও কোন ফল পাওয়া যায়নি৷ একপ্রকার বাধ্য হয়েই রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ সাব্রুম-আগরতলা জাতীয় সড়কের টেপানিয়াস্থিত গোমতী জেলা হাসপাতালের প্রবেশপথে অবরোধ করেন রোগীরা ও আত্মীয় পরিজনরা৷ পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন উদয়পুরের মহকুমা শাসক শুভাশিষ বন্দোপাধ্যায়, গোমতী জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারীক গৌর মোহন জমাতিয়া, আর কে পুর থানার ওসি দিব্যেন্দু রায়, পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের আধিকারীকরা৷ যদিও হাসপাতাল সুপারের কোন দেখা মিলেনি৷ মোবইলে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেনি৷ এদিকে রাস্তা অবরোধের ফলে দুই দিকে আটকে পড়ে প্রচুর সংখ্যক যানবাহন৷ প্রশাসনের আধিকারীকরা শীঘ্রই জলের ব্যবস্থা করা হবে আশ্বাস দিলে পথ অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে৷ হাসপাতালের মতো এত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থানে পানীয় জল ও ব্যবহারের জল না থাকার ঘটনা রীতিমতো বিষ্ময়ের৷ এই ব্যাপারে স্বাস্থ্য দপ্তরের শীর্ষ আধিকারীকদের দৃষ্টি আকর্ষণ করছেন হাসপাতাল কর্তৃপক্ষ৷ সেই সঙ্গে অবিলম্বে হাসপাতালে পানীয় জল ও ব্যবহারের জলের সুবন্দোবস্ত করার দাবী জানিয়েছেন হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও আত্মীয় পরিজনরা৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top