News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেসে পদত্যাগের ধারা অব্যাহত, এবার বিদ্রোহ তেলিয়ামুড়ায়
Image

কংগ্রেসে পদত্যাগের ধারা অব্যাহত, এবার বিদ্রোহ তেলিয়ামুড়ায়

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া ১৭ মে৷৷ পদত্যাগের ধারা থেমে নেই৷ গোটা রাজ্যের সাথে পাল্লা দিয়ে তেলিয়ামুড়াতে এবার পদত্যাগের ঘটনা ঘটল বুধবার দুপুর ১২টা নাগাদ৷ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক অশোক কুমার বৈদ্য পিসিসি সদস্য পদ থেকে পদত্যাগ করে৷ বুধবার অশোক বৈদ্যের বাসভবনে এক সাংবাদিক সম্মেলন আহ্বান করে এই পদত্যাগের অনুষ্ঠান করে৷ এদিকে অনুষ্ঠানে খোয়াই জেলা কংগ্রেস সভানেত্রী নিশারাণী সূত্রধর, তেলিয়ামুড়া ব্লক কংগ্রেসের তপশিল জাতির চেয়ারম্যান ইন্দ্রজিৎ দাস সহ মোট ১০৮ জন কংগ্রেস প্রতিনিধি তাদের বিভিন্ন পদ থেকে পদত্যাগ করেন৷ এই পদত্যাগের সম্পর্কে প্রাক্তন বিধায়ক অশোক কুমার বৈদ্য জানান, কংগ্রেস দল আদর্শহীন হয়ে গেছে৷ প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী পিভি নরসীমা রাও এর সময়কাল থেকে কংগ্রেস  দলের শোচনীয় অবস্থা শুরু হয়৷ পরে সোনিয়া পুত্র কংগ্রেস দলের আইকন বলে পরিচিত রাহুল গান্ধী দলের দায়িত্বভার নেওয়ার পর থেকে কংগ্রেস দল আদর্শহীন হয়ে পড়ে৷ শ্রীবৈদ্য  পদত্যাগ অনুষ্ঠানে জানান, রাহুল গান্ধী মূলত নীতিভ্রষ্ট হয়ে গেছেন৷ সদ্য পশ্চিমবঙ্গের নির্বাচনে বাম কংগ্রেস  অনৈতিক জোট এর প্রতিবাদে এরাজ্যে কংগ্রেস দলের পদত্যাগের হিড়িক চলছে৷ এর মধ্যে ব্যতিক্রম নেই তেলিয়ামুড়াও৷ পদত্যাগী অশোক বৈদ্য বলেন, সুদীপ রায় বর্মণ সহ কয়েকজন কংগ্রেসীকে দলের এআইসিসি কর্তৃপক্ষ দল থেকে বহিষ্কার করে৷ এটা মূলত কংগ্রেস কর্তৃপক্ষের ভুল সিদ্ধান্ত৷ তবে পদত্যাগীরা কোন রাজনৈতিক সামিল হবে সে বিষয়ে কিছুই বলেননি, তবে ১৯ মে’র পর সিদ্ধান্ত নেওয়া হবে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top