নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া ১৭ মে৷৷ পদত্যাগের ধারা থেমে নেই৷ গোটা রাজ্যের সাথে পাল্লা দিয়ে তেলিয়ামুড়াতে এবার পদত্যাগের ঘটনা ঘটল বুধবার দুপুর ১২টা নাগাদ৷ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক অশোক কুমার বৈদ্য পিসিসি সদস্য পদ থেকে পদত্যাগ করে৷ বুধবার অশোক বৈদ্যের বাসভবনে এক সাংবাদিক সম্মেলন আহ্বান করে এই পদত্যাগের অনুষ্ঠান করে৷ এদিকে অনুষ্ঠানে খোয়াই জেলা কংগ্রেস সভানেত্রী নিশারাণী সূত্রধর, তেলিয়ামুড়া ব্লক কংগ্রেসের তপশিল জাতির চেয়ারম্যান ইন্দ্রজিৎ দাস সহ মোট ১০৮ জন কংগ্রেস প্রতিনিধি তাদের বিভিন্ন পদ থেকে পদত্যাগ করেন৷ এই পদত্যাগের সম্পর্কে প্রাক্তন বিধায়ক অশোক কুমার বৈদ্য জানান, কংগ্রেস দল আদর্শহীন হয়ে গেছে৷ প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী পিভি নরসীমা রাও এর সময়কাল থেকে কংগ্রেস দলের শোচনীয় অবস্থা শুরু হয়৷ পরে সোনিয়া পুত্র কংগ্রেস দলের আইকন বলে পরিচিত রাহুল গান্ধী দলের দায়িত্বভার নেওয়ার পর থেকে কংগ্রেস দল আদর্শহীন হয়ে পড়ে৷ শ্রীবৈদ্য পদত্যাগ অনুষ্ঠানে জানান, রাহুল গান্ধী মূলত নীতিভ্রষ্ট হয়ে গেছেন৷ সদ্য পশ্চিমবঙ্গের নির্বাচনে বাম কংগ্রেস অনৈতিক জোট এর প্রতিবাদে এরাজ্যে কংগ্রেস দলের পদত্যাগের হিড়িক চলছে৷ এর মধ্যে ব্যতিক্রম নেই তেলিয়ামুড়াও৷ পদত্যাগী অশোক বৈদ্য বলেন, সুদীপ রায় বর্মণ সহ কয়েকজন কংগ্রেসীকে দলের এআইসিসি কর্তৃপক্ষ দল থেকে বহিষ্কার করে৷ এটা মূলত কংগ্রেস কর্তৃপক্ষের ভুল সিদ্ধান্ত৷ তবে পদত্যাগীরা কোন রাজনৈতিক সামিল হবে সে বিষয়ে কিছুই বলেননি, তবে ১৯ মে’র পর সিদ্ধান্ত নেওয়া হবে৷
কংগ্রেসে পদত্যাগের ধারা অব্যাহত, এবার বিদ্রোহ তেলিয়ামুড়ায়
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















