News Flash

  • Home
  • Uncategorized
  • পাপাই সাহা হত্যা মামলায় বেকসুর খালাস উমর শরিফ
Image

পাপাই সাহা হত্যা মামলায় বেকসুর খালাস উমর শরিফ

court hammerনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মে৷৷ পাপাই সাহা হত্যা মামলায় অভিযুক্ত উমর শরিফ ওরফে সোয়েব মলিককে বেকসুর খালাস করে দিয়েছে পশ্চিম জেলা অতিরিক্ত ও দায়রা জজ আদালতের বিচারক এসবি দত্ত৷ তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে বেকসুর খালাস করে দিয়েছে৷ তাতে স্বাভাবিকভাবেই পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷
বুধবার পশ্চিম ত্রিপুরা অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক পাপাই সাহা হত্যা মামলায় রায়ে বলেন, অভিযুক্ত উমর শরিফ ওরফে সোয়েব মলিকের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধি ৩০২/৩২৬ ধারা সাথে ধারা ২৭(১) অস্ত্র আইনে তার বিরুদ্ধে কোন অভিযোগ প্রমাণিত হয়নি৷ সেক্ষেত্রে আদালত উমর শরিফকে এই মামলা থেকে বেকসুর খালাস করে দেয়৷ তাতে পাপাই সাহা হত্যা মামলায় প্রকৃত দোষী কে তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে৷ মামলায় আইনজীবী অনন্ত ব্যানার্জি জানিয়েছেন, পাপাই সাহা হত্যার সাথে যে সমস্ত তথ্য প্রমাণ হাতে এসেছে তাতে কোনভাবেই উমর শরিফ দোষী নন৷ তিনি বলেন, পাপাই সাহা টিএসআরের গুলিতেই নিহত হয়েছেন৷ ফরেন্সিক বিশেষজ্ঞ রিপোর্ট এবং ১৬০১ মোতাবেক যে ৪৫ জনের বয়ান রেকর্ড করা হয়েছিল তাতে পাপাই সাহা হত্যার পেছনে টিএসআরকেই দায়ি করা হয়৷ তিনি দিল্লিস্থিত ফরেন্সিক বিশেষজ্ঞ এম রাও এর রিপোর্টের উদ্ধৃতি করে বলেন, পাপাই সাহাকে যে গুলি করেছে তার সাথে অভিযুক্ত উমর শরিফের কোন মিল নেই৷ কারণ রিপোর্টে বলা হয়েছে, যে গুলি চালিয়েছিল তার উচ্চতা পাপাইয়ের থেকে বেশি৷ এবং পাপাই সাহা ও যে গুলি চালিয়েছিল তারা দুজনেই দাঁড়ানো অবস্থায় ছিলেন৷ এদিকে, আইনজীবী শ্রী ব্যানার্জি পিএসি(পাবলিক একাউন্টিবিলিটি কমিশন) রিপোর্টের উল্লেখ করে বলেন, ঐ রিপোর্টেও পাপাই সাহা হত্যায় টিএসআরকেই দায়ী করা হয়েছে৷ এর জন্য রাজ্য পুলিশের মহানির্দেশককে পাপাই সাহার পরিবারকে ক্ষতিপূরণ বাবদ পাঁচ লক্ষ টাকা দেওয়ার সুপারিশ করেছে কমিশন৷ এদিন তিনি স্পষ্ট জানিয়েছেন, তদন্তে পুলিশ প্রকৃত দোষীকে আড়াল করার চেষ্টা করেছে৷
উল্লেখ্য, ২০১১ সালের ১১ জুলাই গুলিবিদ্ধ হয়ে মারা যান পাপাই সাহা৷ ঘটনার বিস্তারিত তুলে ধরে প্রয়াত পাপাই সাহার বড় ভাই পিনাকি সাহা জানান, সেদিন হঠাৎ তারা দুই ভাই হৈচৈ শুনতে পান৷ সাথে দেখতে পান সমস্ত দোকানপাট দোকানিরা বন্ধ করে ফেলছেন৷ পরিস্থিতি থমথমে অনুভব করে দুজনই বাড়ির উদ্দেশ্যে রওনা দেন৷ মিটারসনের গলির মুখে আসলে বিকাল আনুমানিক ৫১০ নাগাদ পাপাই সাহার বড় ভাই দেখতে পায় টিএসআরের জিপ রাস্তায় দাঁড়িয়ে সেখানে আগ্ণেয়াস্ত্র সহ নামেন৷ রাস্তার মানুষ এদিক ওদিক পালাচ্ছিলেন৷ হঠাৎ গুলি ছঁড়তে শুরু করে টিএসআর জওয়ানরা৷ তাতে পাপাই সাহার গায়ে গুলি লাগে৷ গুলিবিদ্ধ হয়ে পাপাই সাহা মাটিতে লুটিয়ে পড়লে টিএসআর জওয়ানরা সেখান থেকে পালিয়ে যান৷ পাপাই সাহার ভাইয়ের বক্তব্য হত্যার উদ্দেশ্যেই টিএসআর জওয়ানরা গুলি চালিয়েছিল৷ এই ঘটনায় ২০১১ সালের ১৬ জুলাই পিনাকি সাহা তার ভাই পাপা সাহার মৃত্যুর মামলা দায়ের করেন আগরতলা পশ্চিম থানায়৷ ভারতীয় দন্ডবিধি ৩০২/৩৪ ধারায় মামলা নথিভুক্ত করা হয়৷ যার মামলা নম্বর ২৩৫/২০১১৷ মামলা হাতে নিয়ে প্রথমে পশ্চিম থানার তদানীন্তন ওসি রঞ্জিত দেবনাথ কিছুটা তদন্ত করেন৷ এরপর ২০১১ সালের ২১ আগস্ট মামলাটি সিআইডির হাতে গেলে সিআইডি তদন্ত শুরু করে৷ এই মামলায় মোট ৫৫ জন সাক্ষীর মধ্যে ৪৭ জনের বয়ান রেকর্ড করা হয়৷ তারা প্রত্যেকেই টিএসআরের গুলিতেই পাপাই সাহার মৃত্যু হয়েছে বলে জানান৷ কিন্তু আদালতে পাল্টি খেয়ে যান৷ পুলিশ এই মামলায় মূল অভিযুক্ত করে উমর শরিফ ওরফে সোয়েব মলিককে ২০১২ সালের ৩১ জানুয়ারি এই মামলায় চার্জশিট জমা দেওয়া হয় আদালতে৷ এরপর এই মামলায় দীর্ঘ শুনানি চলে৷ বাদি ও বিবাদি পক্ষের আইনজীবীদের সওয়াল জবাব শেষে বুধবার আদালত এই মামলায় মূল অভিযুক্ত উমর শরিফ ওরফে সোয়েব মলিককে বেকসুর খালাস করে দেয়৷ রায় ঘোষণার পর প্রয়াত পাপাই সাহার বড় ভাই পিনাকি সাহা জানিয়েছেন, আদালতের রায়ে তিনি বিচার পাননি৷ যে খুনী সে দিব্যি ঘোরাফেরা করছে৷ পুলিশ তদন্ত সঠিকভাবে করেনি৷ এদিকে, এই মামলায় খালাস উমর শরিফ জানিয়েছে, তাকে ফাঁসানো হয়েছিল৷ ঘটনার দিন সে ঘটনাস্থলে ছিল না৷ এদিকে সরকার পক্ষের আইনজীবী হরিবল দেবনাথ জানিয়েছেন, রায়ের কপি হাতে পেলে পরবর্তী পদক্ষেপের বিষয়ে চিন্তাভাবনা করা হবে৷ এদিকে, পাপাই সাহার বড় ভাইও জানিয়েছেন, রায়ের কপি দেখে উচ্চ আদালতে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top