News Flash

  • Home
  • Uncategorized
  • রাজভবনে মাইক বিভ্রাটে হাইকোর্টের বিচারপতির শপথ গ্রহনে বিরক্তির আবহ
Image

রাজভবনে মাইক বিভ্রাটে হাইকোর্টের বিচারপতির শপথ গ্রহনে বিরক্তির আবহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷ ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি পদে শপথ নিচ্ছেন টিনলিয়ানথাঙ ভাইফেই৷ কিন্তু

ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি পদে শপথ নিচ্ছেন টিনলিয়ানথাঙ ভাইফেই৷
ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি পদে শপথ নিচ্ছেন টিনলিয়ানথাঙ ভাইফেই৷

মাইকে কোন আওয়াজ নেই৷ সোমবার রাজভবনের দরবার হলে উপস্থিত সকলেই এমনই এক অস্বস্তিকর পরিস্থিতির সাক্ষী রইলেন৷ একদিকে রাজ্যপাল তথাগত রায় শপথ বাক্য পাঠ করাচ্ছেন, অন্যদিকে শ্রীভাইফেই শপথ বাক্য পাঠ করলেও মাইকে কোন আওয়াজ ছিল না৷ এদিনের এই মাইক বিভ্রাটের জন্য তথ্য সংসৃকতি দপ্তরের অধিকর্তা শান্তনু দেববর্মন সরাসরি রাজভবনে দায়িত্বে থাকা করনিকদেরই দায়ি করেছেন৷ শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে তথ্য সংসৃকতি দপ্তরের অধিকর্তাকে এই মাইক বিভ্রাট প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি স্পষ্ট জানিয়েছেন, তাঁর তত্ত্বাবধানে সমস্ত কিছু ঠিকঠাক মতো আয়োজন করা হয়েছিল৷ শপথ বাক্য পাঠ সমারোহ শুরু হওয়ার অনেক আগেই মাইক এবং সাউন্ড বক্স ঠিকমত চলছে কিনা তা পুঙ্খানোপুঙ্খ ভাবে পরীক্ষা করা হয়েছিল৷ কিন্তু, অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ আগে মাইক নারাচাড়া করেছিলেন রাজভবনের আবাসন নিয়ন্ত্রক গৌতম ঘোষ৷ শ্রীদেববর্মন এদিনের এই [vsw id=”iPJy5zSH548″ source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]মাইক বিভ্রাটের জন্য সরাসরি গৌতম ঘোষকেই দায়ি করেছেন৷ এই ঘটনার সঠিক তদন্ত করার জন্য তথ্য সংসৃকতি দপ্তরের তরফে রাজভবন সচিবালয়ে চিঠি পাঠানো হবে বলেও শ্রীদেববর্মন জানিয়েছেন৷
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রিসভার সদস্য মানিক দে, তপন চক্রবর্তী, অঘোর দেববর্মা, রতন ভৌমিক এবং বিজিতা নাথ৷ রাজ্য বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ, কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা সহ পুলিশের পদস্থ আধিকারীক এবং রাজ্য প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারীকরা৷ এদিকে, হাইকোর্টের বিচারপতি শুভাশিষ তলাপাত্র এবং অবসরপ্রাপ্ত বিচারপতিরাও উপস্থিত ছিলেন৷
এদিনের মাইক বিভ্রাটের ঘটনায় হলভর্তি লোক রীতিমতো অবাক বনে যান৷ শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে এতবড় গাফিলতির জন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা সেই নিয়ে ইতিমধ্যে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷
উল্লেখ্য, ত্রিপুরা হাইকোর্টের প্রথম মুখ্য বিচারপতি দীপক গুপ্তা বদলী হয়েছেন ছত্তিশগড়ে৷ তাঁর স্থলাভিষিক্ত হন টিনলিয়ানথাঙ ভাইফেই৷ তিনি গৌহাটি হাইকোর্টের বিচারপতি ছিলেন৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top