News Flash

  • Home
  • Uncategorized
  • বাঁশ কাটতে গিয়ে ভাল্লুকের আক্রমণে গুরুতর দুই ব্যাক্তি
Image

বাঁশ কাটতে গিয়ে ভাল্লুকের আক্রমণে গুরুতর দুই ব্যাক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে৷৷ এসরাইয়ের বড়গাছিয়া এলাকা সোনাইয়ের জঙ্গলে বাঁশ কাটতে গিয়ে ভাল্লুকের আক্রমণে দুজন গুরুতরভাবে জখম হয়েছেন৷ আহতরা হলেন সুরেন্দ্র মুন্ডা ও রবি মুন্ডা৷ তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ভাল্লুকের  আক্রমণে দুই ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছে৷ আহতরা হল সুরেন্দ্র মুন্ডা ও রবি মুন্ডা৷  তাদের বাড়ি এসরাইয়ের বড়গাছিয়া এলাকায়৷ রবিবার তারা সোনাইয়ের জঙ্গলে বাঁশ কাটতে গিয়েছিল৷ তখনই ভাল্লুক তাদের উপর আক্রমণ চালায়৷ ভাল্লুকের আক্রমণে  দুজনই  গুরুতরভাবে আহত হন৷ আহতদের আশঙ্কাজনক অবস্থায়  উদ্ধার করে প্রথমে  চাচুবাজার প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তাদের মধ্যে সুরেন্দ্র মুন্ডার অবস্থা সংকটজনক হওয়ায়তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ আহত অপর ব্যক্তি রবি মুন্ডার চাচু বাজার প্রাথমিক হাসপাতালে চিকিৎসা চলছে৷ ঘটনার খবর ছড়িয়েপড়তেই এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়৷ জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুরেন্দ্র দেববর্মা ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানান৷ ভাল্লুকের আক্রমণে তাদের শরীরের বিভিন্ন স্থান ক্ষতবিক্ষত হয়ে গেছে৷ অল্পেতে তারা প্রাণে বেঁচেছে৷  এসরাইয়ের জঙ্গলে বেশ কয়েকটি ভাল্লুক রয়েছে বলে জানা  গেছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top