News Flash

  • Home
  • Uncategorized
  • পাঞ্জাবে গাড়ি ছিনতাইয়ের ঘটনায় জঙ্গি যোগের সন্দেহ
Image

পাঞ্জাবে গাড়ি ছিনতাইয়ের ঘটনায় জঙ্গি যোগের সন্দেহ

চণ্ডীগড়, ১৫ মে (হি.স) :  পাঞ্জাবে গভীর রাতে গাড়ি ছিনতাইয়ের ঘটনায় জঙ্গি যোগের সন্দেহ৷ শনিবার রাতে যেভাবে পাঞ্জাবের দীনানগরে এক যুবকের গাড়ি ছিনতাই করা হয়েছে তার সঙ্গে পাঠানকোটে জঙ্গি হামলার কোনও যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ৷ গতকাল গভীর রাতে টাটা সুমো চেপে আসা তিন দুষ্কৃতীর হামলায় জখম হয়েছেন প্রতীপ সেনি নামে এক গাড়ি চালক৷ পরে তারা পালিয়ে যায়৷  গুরুতর জখম অবস্থায় প্রতীককে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হাসপাতালে নিয়ে যায়৷ টাটা সুমোটি কিছু দূরে রাস্তার ধারে উল্টে পড়েছিল৷ সেটি বাজেয়াপ্ত করা হয়েছে৷ পরিস্থিতি থমথমে৷  জারি হয়েছে রেড অ্যালার্ট৷ সন্দেহভাজনদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি৷ প্রসঙ্গত, চলতি বছর ২ জানুয়ারি পাঠানকোটের বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গি হামলা হয়৷ তার আগে ছিনতাই করা হয় গুরুদাসপুরের পুলিশ সুপার সালবিন্দর সিংয়ের গাড়ি৷  এবার দীনানগরে গাড়ি ছিনতাইয়ের পরে নাশকতার আশঙ্কা থাকছে প্রবল৷হিন্দুস্থান

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top