News Flash

  • Home
  • Uncategorized
  • ইউপিএসসিতে গোটা দেশে প্রথম স্থান দখল করে নিয়েছিলেন দিল্লির ২২ বছরের তরুণী
Image

ইউপিএসসিতে গোটা দেশে প্রথম স্থান দখল করে নিয়েছিলেন দিল্লির ২২ বছরের তরুণী

নয়াদিল্লি, ১৫ মে (হি.স) : প্রথমবার পরীক্ষায় বসেই ইউপিএসসিতে গোটা দেশে প্রথম স্থান দখল করে নিয়েছিলেন দিল্লির ২২ বছরের তরুণী টিনা দাবি৷ রবিবার তাঁর প্রাপ্ত নম্বর প্রকাশ করল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি৷ ইউপিএসসি-তে টিনার প্রাপ্ত নম্বর ৫২ শতাংশ৷
ইউপিএসসি পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রশাসনিক পদে নিয়োগ করা হয়৷ পরীক্ষা হয় তিনটি ধাপে৷ প্রিলিমিনারি, মেন এবং ইন্টারভিউ৷ ত্রিস্তরীয় পরীক্ষার মধ্যে দিয়ে বেছে নেওয়া হয় ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (আইএএস), ইন্ডিয়ান ফরেন সার্ভিস (আইএফএস) এবং ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (আইপিএস)৷
দিল্লির লেডি শ্রী রাম কলেজ থেকে স্নাতক পাশ করেন টিনা৷ ২০১৫ সালে সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান দখল করে নেন তিনি৷ তাঁর মোট প্রাপ্ত নম্বর ১,০৬৩ (৫২.৪৯ শতাংশ)৷ পরীক্ষা হয়েছিল ২,০২৫ নম্বরে৷ এর মধ্যে ১,৭৫০ নম্বর মেন এবং ২৭৫ নম্বর ইন্টারভিউ৷
ইউপিএসসি-তে দ্বিতীয় হয়েছেন জম্মু-কাশ্মীরের আতহার আমির উল শফি খান৷তৃতীয় দিল্লিরই জসমিত সিং সান্ধু৷দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের বাসিন্দা আতহার আমির গত বছরই রেলের চাকরিতে যোগ দিয়েছেন৷ তিনি এখন লখনউতে রেলওয়েজ ইনস্টিটিউট অফ ট্রান্সপোর্ট ম্যানেজমেন্টে প্রশিক্ষণ নিচ্ছেন৷ এরই মধ্যে ইউপিএসসিতে দ্বিতীয়স্থান দখল করে নেন তিনি৷তৃতীয় স্থানাধিকারী জসমিত সিং সান্ধু ইন্ডিয়ান রেভেন্যু সার্ভিসের আধিকারিক হিসেবে ইতিমধ্যেই কর্মরত৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top