News Flash

  • Home
  • Uncategorized
  • ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত বিদ্যুৎ, পৃথক স্থানে বজ্রপাতে হত এক, জখম তিনজন
Image

ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত বিদ্যুৎ, পৃথক স্থানে বজ্রপাতে হত এক, জখম তিনজন

thunderstormনিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, খোয়াই, ১৩ মে৷৷ কৈলাসহরে বজ্রপাতে আহত স্বামী-স্ত্রী৷ তারা বর্তমানে আরজিএম হাসপাতালে চিকিৎসাধীন৷ আজ বিকাল আনুমানিক তিনটায় কালিশাসন চারাবাগানের শ্রমিক ও ঐ এলাকার বাসিন্দা প্রাণজিৎ উরাং তার স্ত্রী মাবার উরাং নিজ ঘরে ছিল৷ হঠাৎ প্রচন্ড ঘোরান ঝড়ের সাথে বজ্রপাত তাদের ঘরে উপরে পড়ে যায়৷ এতে স্বামী-স্ত্রী দুজনের শরীরের অনেক অংশে ক্ষত বিক্ষত হয়৷ আশপাশের লোকজন ছুটে এসে দমকলবাহিনীকে খবর দিলে সঙ্গে সঙ্গে দমকল বাহিনী তাদেরকে কালিশাসন থেকে কৈলাসহর আরজিএম হাসপাতালে নিয়ে যায়৷ বর্তমানে স্বামী-স্ত্রী দুজনই চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে৷
এদিকে, গতকাল ও আজ দুই দিনের ঘোরান ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কৈলাসহরে৷ কয়েকটি বাড়ি ঘর নষ্ট হয়েছে৷ গাছপালা, ভেঙ্গে পড়েছে, বিশেষ করে গতকাল ঝড়ের পর থেকে কৈলাসহরের বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে৷ কয়েকটি এলাকায় আজ সকালে বিদ্যুৎ স্বাভাবিক করার চেষ্টা করে ব্যর্থ হয়ে যায় দপ্তর৷ কারণ আজ বিদ্যালয়ে পুনরায় আগের মতো বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়৷ এতে কৈলাসহর পুর পরিষদের কয়েকটি ওয়ার্ড সহ প্রায় গ্রাম অঞ্চলে পানীয় জলের হাহাকার দেখাচ্ছে৷ বিদ্যুৎ না থাকায় পানীয় জল সরবরাহ করা সম্ভব হচ্ছে না৷ কৈলাসহরে বিদ্যুৎ পরিবাহী তার ও খঁুটি মেরামত করা হয় না৷ অনেক জায়গায় দুই খঁুটির সংযোগ পরিবাহী তার মাটি থেকে ১০-১৫ফুট ওপরে ঝুলে রয়েছে৷ যে কোন সময় বড় ধরনের বিপদ হতে পারে দপ্তরের কর্মী স্বল্পতার অজুহাত দেখিয়ে মাসের পর মাস কাটিয়ে যাচ্ছে দপ্তরের কর্তাবাবুরা৷ নজর নেই দপ্তরের উঁচু থেকে নীচুতলার কোন কর্মীর৷ যার ফলে বিদ্যুৎ পরিষেববা নিয়ে নাজেহাল কৈলাসহরবাসী৷
আবারও বজ্রপাতে মৃত্যু হল এক মহিলার এবং দুই ব্রজপাতেই গুরুতর আহত হয়ে জিবি হাসপাতালে গেলেন আরো এক মহিলা৷ গত নয়দিনে খোয়াইয়ের বিভিন্ন প্রান্তে এই বজ্রপাতে মৃত্যুহল দুই জনের এবং আহত হন বেশ কয়েকজন৷ শুক্রবার সকাল থেকেই শুরুহয় অঝোরে বজ্রপাতের ঢেউ৷ পরে দুপুরে পুনরায় বজ্রপাতের ঘটনা ঘটে৷ ঐ বজ্রপাতে মারা যান গীতারাণী দেববর্মা নামে এক মহিলা৷ মহিলার বাড়ি পশ্চিম বেলছড়া এডিসি ভিলেজের রতনপুরের খাসটিলা গ্রামে৷ একই সময়ে খোয়াই শহরের খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ণ রাস্তা ধরে বাড়ি যাওয়ার পথে বজ্রপাতে গুরুতর আহত হন রত্না গোপ নামে এক মহিলা৷ ঘটনার পর ঐ গুরুতর আহত মহিলাকে খোয়াইজেলা হাসপাতালে নিয়েএলে ওনাকে দেখে সঙ্গে সঙ্গেই উন্নত চিকিৎসার জন্য পাঠনো হয় জিবি হাসপাতালে৷ উল্লেখ্যগত ৪ মে ভোর রাতে মনাইছড়া গ্রামে ঘুমের মধ্যেই সাকালাম দেববর্মা নামে এক কিশোরীর মৃত্যু হয়৷ ক্রমান্বয়ে বজ্রপাতে মৃত্যুর মিছিল বাড়তে থাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে খোয়াই জুড়ে৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top