News Flash

  • Home
  • Uncategorized
  • মধ্যপ্রদেশে ভোটে লড়াই করতে চাইলে বাড়িতে শৌচালয় থাকাতে হবে
Image

মধ্যপ্রদেশে ভোটে লড়াই করতে চাইলে বাড়িতে শৌচালয় থাকাতে হবে

ভোপাল, ১৩ মে (হি.স.) : ভোটে লড়াই করতে হলে বাড়িতে শৌচালয় থাকতে হবে| নতুবা অঞ্চলভিত্তিক ভোটেও দাঁড়ানোর ছাড়পত্র মিলবে না| প্রধানমন্ত্রীর স্বপ্নের স্বচ্ছ ভারত গঠনে এমই নয়া পদক্ষেপ নিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার | মধ্যপ্রদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে, এবার থেকে অঞ্চলভিত্তিক ভোটে দাঁড়াতে গেলেও বাড়িতে শৌচাগার থাকতে হবে| এরজন্য প্রয়োজনে আইন সংশোধন করবে রাজ্য সরকার|
মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইন সংশোধন করতে চলেছেন তাঁরা | স্কুলের পাঠ্যক্রমেও এবার থেকে নদীর পুনরুজ্জীবন, জলের সুরক্ষা ও পরিচ্ছন্নতাকে জায়গা দেওয়া হবে, যাতে ছাত্রছাত্রীরা এসবের প্রয়োজনীয়তা ছোটবেলা থেকেই ৱুঝতে পারে| তাঁর মতে, স্বচ্ছ ভারত প্রচার মানুষের ধ্যানধারণা বদলে দিয়েছে, এখন মানুষ প্রকাশ্যে থুতু ফেলতেও দুবার ভাবছেন | আগামী বর্ষায় রাজ্যে ১০ কোটি গাছ লাগানো হবে বলেও চৌহান জানিয়েছেন |

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top