News Flash

  • Home
  • Uncategorized
  • পিছু ধাওয়া করে পাচার হওয়া রেশনের চাল-আটা বোঝাই গাড়ি আটক
Image

পিছু ধাওয়া করে পাচার হওয়া রেশনের চাল-আটা বোঝাই গাড়ি আটক

SDM RICEEনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷ সদরের এসডিএম বৃহস্পতিবার দুপুর নাগাদ সূত্রের সংবাদের ভিত্তিতে একটি গাড়ির পেছনে ধাওয়া করে গণবন্টন ব্যবস্থার ১৯ বস্তা চাল এবং চার বস্তা আটা উদ্ধার করেছেন৷ এব্যাপারে গাড়ির চালক বাপি সাহাকে গ্রেপ্তার করা হয়েছে৷ গাড়িটিও আটক করা হয়েছে৷ গাড়িটির নম্বর টিআর০১-এক্স-১৮৭২৷ এটি বলেরো ডিআই গাড়ি৷ সংবাদ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার এডিনগর খাদ্য গুদাম থেকে এই গাড়ি বোঝাই করে চাল এবং আটা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে বলে সদরের এসডিএম মানিকলাল দাসের কাছে খবর আসে৷ সেই খবরের ভিত্তিতে এসডিএম মানিক লাল দাস বাইপাস রোডে কাঠিয়াবাবা আশ্রমের সামনে গাড়িটি আটক করার চেষ্টা করেন৷ ঐসময় গাড়ির চালক এসডিএমের গাড়িকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন৷ এসডিএম ঐ  গাড়িটির পেছনে ধাওয়া করেন৷ গাড়িটি দ্রুতবেগে খয়েরপুর-কাশীপুর হয়েপুনরায় বাইপাস রোড ধরে পালানোর চেষ্টা করে৷ কিন্তু  এসডিএম হাল ছাড়েননি৷ গাড়িটির পেছনে ধাওয়া করেন৷শেষ পর্যন্ত পূর্বচাম্পামুড়ার দত্ত চৌমুহনী  অটো স্ট্যান্ডে গাড়িটি আটক করতে সক্ষম হন এসডিএম৷ ঐ গাড়ি থেকে ১৯ বস্তা চাল এবং চার বস্তা আটা উদ্ধার করতে সক্ষম হন৷ গাড়ির চালক বাপি সাহা চাল এবং আটার কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি৷ এসডিএম জানান, খয়েরপুর কিংবা রাণীরবাজারের কোন জায়গায় গণবন্টন ব্যবস্থার এই চাল ও আটার পাচারের উদ্দেশ্যে  ঐ গাড়ি করে নিয়ে যাওয়া হচিছল৷ এসডিএম জানান, পাচারকারীর ঐগাড়ি চালক গাড়ি নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার জন্য এমনভাবে ছুটতে থাকে তাতে বড়ধরনের দুর্ঘটনার আশঙ্কাও ছিল৷ তাতে প্রাণহানিও ঘটতে পারত৷ এব্যাপারে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা  হয়েছে৷ এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সদরের এসডিএম মানিকলাল দাস জানিয়েছেন৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top