News Flash

  • Home
  • Uncategorized
  • ভিলেন বিদ্যুৎ, জি বি হাসপাতালে রণক্ষেত্র, রোগীর স্বজন-চিকিৎসক হাতাহাতি, মামলা পাল্টা মামলা ঘিরে উত্তেজনা
Image

ভিলেন বিদ্যুৎ, জি বি হাসপাতালে রণক্ষেত্র, রোগীর স্বজন-চিকিৎসক হাতাহাতি, মামলা পাল্টা মামলা ঘিরে উত্তেজনা

AGMCনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মে৷৷ রাজ্যের প্রধান ও গর্বের জিবি হাসপাতালে বিদ্যুৎ বিভ্রাটকে কেন্দ্র করে সোমবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ অগ্ণিদগ্দ এক কিশোরীকে হাসপাতালে নিয়ে আসার পর বিদ্যুৎ বিভ্রাটের কারণে চিকিৎসা শুরু করা যায়নি৷ তাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে কথা বলতে গেলে রোগীর পরিবারের লোকজনদের সঙ্গে অভব্য আচরণ এমনকি শ্লীলতাহানির ঘটনা ঘটে বলে অভিযোগ৷ এনিয়ে হাসপাতালে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে রোগীর পরিবারের লোকজনদের বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে৷ এব্যাপারে দুটি পৃথক মামলাও দায়ের করা হয়েছে৷ উভয় ক্ষেত্রে তদন্ত শুরু করেছে পুলিশ৷ তবে কোন পক্ষেই কাউকে গ্রেপ্তারের সংবাদ নেই৷ পরবর্তী সময়ে আলোচনাক্রমে বিষয়টির মীমাংসা হয়ে গেছে বলেও জানা গেছে৷ এদিক, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঐ কিশোরীর মৃত্যু হয়েছে৷ জানা গেছে, অগ্ণিদগ্দ হয়ে কিশোরীর শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল৷
[vsw id=”gJudKyJ–nE” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে সোমবার সকাল থেকেই বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়৷ একটানা তিনঘন্টা জিবি হাসপাতাল অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ে৷ এর ফলে হাসপাতালে চিকিৎসা পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ে৷ বিদ্যুৎ না থাকায় হাসপাতালে জলসংকটও তীব্র আকার ধারণ করে৷ জরুরি পরিষেবা, অপারেশন ইত্যাদি স্তব্ধ হয়ে পড়ে৷ এনিয়ে রোগী ও আত্মীয়পরিজনদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ একটানা তিন ঘন্টা জিবি হাসপাতাল অন্ধকারে নিমজ্জিত হয়ে থাকলেও কর্তৃপক্ষের তেমন কোন হেলদোল ছিল না৷ রোগী ও তাদের পরিবারের লোকজনরা চরম দুর্ভোগের সামিল হন৷ তাতে ভ্রূক্ষেপ ছিল না স্বাস্থ্যদপ্তরের কোন কর্মকর্তাদের৷ স্বাভাবিক কারণেই রোগী ও আত্মীয় পরিজনদের মধ্যে ক্ষোভ চরম আকার ধারণ করতে থাকে৷ বিভিন্ন ওয়ার্ডে শুরু হয় ক্ষোভ বিক্ষোভ৷ এরই মধ্যে অগ্ণিদগ্দ এক কিশোরীকে হাসপাতালে নিয়ে আসার পর বিদ্যুৎ বিভ্রাটের কারণে চিকিৎসা নূ্যনতম ব্যবস্থা করতে না পারায় পরিস্থিতি আরো অগ্ণিগর্ভ হয়ে ওঠে৷ আগুনে ঘৃতাহুতির অবস্থা দেখা দেয়৷ অগ্ণিদগ্দ কিশোরীটির চিকিৎসার জন্য কর্তৃপক্ষ কোন উদ্যোগ নেননি বলে অভিযোগ৷ তাতেই প্রতিবাদ মুখর হয়ে ওঠেন সংশ্লিষ্ট পরিবারের লোকজনরা৷ ওয়ার্ডের চিকিৎসক নার্স ও স্বাস্থ্য কর্মীদের সঙ্গে রোগীরপরিবারের লোকজনদের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা শুরু হয়৷ পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ তলব করা হয়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও টিএসআর বাহিনী ছুটে আসে৷ তাতে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও ক্ষোভ পুরোপুরি সামাল দেওয়া সম্ভব হয়নি৷
উল্লেখ্য, রাজ্যের গর্বের হাসপাতাল হিসেবে চিহ্ণিত জিবি হাসপাতাল৷ এই হাসপাতালে চিকিৎসা করাতে এসে রোগী ও তাদের পরিবারের লোকজনরা প্রায়ই লাঞ্চনার শিকার হন৷ হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে একের পর এক অভিযোগ উঠতে শুরু করেছে৷ ভুল চিকিৎসা ও বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগও রয়েছে৷ হাসপাতালের পরিষেবার মান উন্নয়নের বদলে মান ক্রমশ নিম্নমুখী হচ্ছে৷ রাজ্য সরকার রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে চিকিৎসা পরিকাঠামো উন্নয়নের চেষ্টা করলেও একাংশের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের খামখেয়ালিপনায় রোগীরা অনেক ক্ষেত্রেই সঠিক চিকিৎসার সুযোগ পাচ্ছেন না৷ হাসপাতালের বিভিন্ন সমস্যা সম্পর্কে রোগী ও তাদের আত্মীয় পরিজনরা সোচ্চার হলে তাদের রক্তচক্ষুর সম্মুখীন হতে হয়৷ এমনকি অনেক ক্ষেত্রেই পুলিশ লেলিয়ে দিয়ে হয়রানি করা হয় বলে অভিযোগ৷ রাজ্যের প্রধান হাসপাতালের এহেন পরিষেবা ঘিরে ক্ষোভে ফঁুসছেন রাজ্যবাসী৷ সম্প্রতি জিবি হাসপাতালে রোগ নির্ণয়ের জন্য সিটি স্ক্যান বসানো হয়েছে৷ আরো বেশকিছু উন্নত যন্ত্রপাতি স্থাপনের জন্য রাজ্য সরকার আন্তরিক উদ্যোগ গ্রহণ করেছে৷ কিন্তু এসব উন্নত যন্ত্রপাতি ব্যবহার ও সঠিক পরিষেবা দেওয়ার সঠিক মানসিকতা চিকিৎসক ও টেকনিশিয়ানদের মধ্যে রয়েছে কিনা সে প্রশ্ণও মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে৷ জিবি হাসপাতালের হাল ফেরাতে স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্যমন্ত্রীকে আরো কঠোর মনোভাব গ্রহণ না করলে রাজ্যের প্রধান হাসপাতাল জিবির স্বাস্থ্য পরিষেবা যে আরো ভেঙ্গে পড়বে তা বলার অপেক্ষা রাখে না৷ রাজ্য ও রাজ্যবাসীর স্বার্থেই এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জোরালো দাবি উঠেছে৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top